1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভায় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মুখরিত জনসভাস্থল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| রবিবার| রাত ৩:৫৮|
সংবাদ শিরোনামঃ
এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ন গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল গৌরনদীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও নির্বাচনী উঠান বৈঠক নড়াইল-১ আসনে গুজবের তীব্র নিন্দা করলেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক (অবঃ) বি এম নাগিব হোসেন ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে- আনিসুর রহমান তালুকদার খোকন নড়াইল–১ আসনে কলস প্রতীকে গণসংযোগ; স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক (অবঃ) বি এম নাগিব হোসেনের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা নড়াইলে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভায় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মুখরিত জনসভাস্থল গাঁজাসহ উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেনাবাহিনীর হাতে আটক কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে বরিশাল ১ আসনে নারীদের দীর্ঘ ভ্যান র‍্যালী ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত। জামায়েত ইসলামী কোন ইসলামী দল না:সৈয়দ ফয়জুল করীম পীর সাহেব চরমোনাই

নড়াইলে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভায় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মুখরিত জনসভাস্থল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিতে নড়াইল পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে বহনকারী একটি হেলিকপ্টার নড়াইল জেলা স্টেডিয়াম মাঠে অবতরণ করে। সেখান থেকে গাড়িযোগে তিনি শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভাস্থলে পৌঁছান।

এ সময় মাঠজুড়ে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থক করতালি ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান।‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ’, ‘জামায়াত আমিরের আগমন—শুভেচ্ছা ও স্বাগতম’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জনসভাস্থল।

জনসভাকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই নড়াইল জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হন। জনসভায় জামায়াতে ইসলামি ও ১১ দলীয় জোটের অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জনসভাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ঝালকাটি থেকে হেলিকপ্টারযোগে নড়াইলে এসে জনসভায় যোগ দেন ডা. শফিকুর রহমান।

নড়াইলের কর্মসূচি শেষে তিনি ফরিদপুরে আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com