1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে বাজারসংলগ্ন সেতু ঝুঁকিতে, বর্ষার আগেই সংস্কারের দাবি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:৪৮|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক মতিউরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা”সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সম্পাদক সাগর” পঞ্চগড়ের দেবীগঞ্জে এবার বাদামের বাম্পার ফলন হয়েছে,, ধ্বংসের মুখে কবিয়াল বিজয় সরকারের ভিটা, হতাশ দর্শনার্থীরা, সংরক্ষণের দাবি সংস্কৃতিপ্রেমীদের রহস্যে ঘেরা ৩০০ বছরের প্রাচীন ধর্মীয় উপাসনালয় নড়াইলের নিশিনাথতলা  লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে

দেবীগঞ্জে বাজারসংলগ্ন সেতু ঝুঁকিতে, বর্ষার আগেই সংস্কারের দাবি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ, প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ৯নং দেবীডুবা ইউনিয়নর টাকাহারা বাজার সংলগ্ন সেতুটি বর্তমানে দুই পাশ থেকে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের দাবি, আসন্ন বর্ষা মৌসুমের আগেই জরুরি ভিত্তিতে সেতু ও সংযোগ সড়কের সংস্কার কাজ শুরু না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

১৮ ফেব্রুয়ারি পরিদর্শনে গিয়ে দেখা যায়, সেতুটি বর্তমানে উভয় দিক থেকেই মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেতুর পার্শ্ব দিয়ে প্রবাহিত হয়েছে করতোয়া নদী। সেতুর দুই পাশে রয়েছে দুটি বালু উত্তোলন পয়েন্ট। এসব পয়েন্টে প্রতিদিন অতিরিক্ত বালুবাহী ট্রাক ও মাহিন্দ্র ট্রাক্টর চলাচল করায় সেতুর ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। এছাড়া সেতুর দুই প্রান্তে বালু লোড-আনলোডের কাজ হওয়ায় সড়ক ও সংযোগ অংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, সেতুর দুই পাশে সড়ক ভেঙে ধসে পড়ার উপক্রম হয়েছে। দ্রুত বোল্ডার ফেলে বাঁধ নির্মাণ এবং সংযোগ সড়ক সংস্কার না করলে বর্ষা মৌসুমে বন্যার সময় সেতুসহ সড়ক মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

স্থানীয়রা আরও জানান, দেবীগঞ্জ থেকে পঞ্চগড়ে যাওয়ার এটি অন্যতম গুরুত্বপূর্ণ লোকাল সড়ক। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করেন। তাই সেতু ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

এলাকাবাসীর জোর দাবি, বর্ষার আগেই সেতুর দুই পাশের সড়ক মেরামত, বোল্ডার দিয়ে বাঁধ নির্মাণ এবং ভারী যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com