1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দিঘলিয়ার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:০১|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির মাসিক সভায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে”নাজমুল হাসানকে বহিষ্কার করা হয়েছে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিটু দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন

দিঘলিয়ার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,খুলনাঃ- খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারওয়ার খাঁন কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে ২১শে ফেব্রুয়ারী বুধবার প্রভাত ফেরি , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৭ টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেনের নেতৃত্বে শুরু হয় প্রভাত ফেরি , প্রভাত ফেরী উক্ত এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

প্রভাত ফেরী শেষে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেনের নেতৃত্বে বিএনসিসি স্কাউট গার্লস গাইড , রেঞ্জার ও কলেজের শিক্ষক কর্মচারীদের সমন্বয়ে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

সকাল সাড়ে ৯ টায় কলেজের সেমিনার কক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের সাবেক শিক্ষক প্রতিনিধি পারভীন সুলতানা , সরকারি অধ্যাপক শহিদুল ইসলাম ও হিসাব রক্ষক শরিফুল ইসলাম তরফদার।

কবিতা আবৃত্তি করেন সহকারী অধ্যাপক শেখ মোঃ মনিরুল হক বাবুল ও অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম।

শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন সোহাগী খাতুন।
একুশের সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থী মোঃ ইমরান শেখ।শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com