1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদা প্রতিবন্ধী বিদ্যালয়ে নিজস্ব উদ্যোগে কাভার্ড ভ্যান প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চুরির মামলায় গৌরনদীর কথিত চক্রের মূলহোতা ফরিদপুর থেকে গ্রেপ্তার গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম দাতা এস জি মূর্তজার ইন্তেকাল বরিশালে স্ত্রী হাতে স্বামী খুন, পলাতক স্ত্রীকে খুঁজছে পুলিশ মাদক-সন্ত্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে গৌরনদীতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ মৃতপ্রায় টরকী-বাশাইল খালে প্রাণ ফেরানোর উদ্যোগ, আশায় কৃষক-জেলেরা অরক্ষিত চেংঙ্গটিয়া গ্রামে বাড়ছে অপরাধ, পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কাউখালীতে ভুয়া পুলিশ পরিচয়ের অভিযোগে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ গৌরনদীতে মালবাহী ট্রলি উল্টে খাদে, হেলপার নিহত

তেরখাদা প্রতিবন্ধী বিদ্যালয়ে নিজস্ব উদ্যোগে কাভার্ড ভ্যান প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা,খুলনাঃ- ১৯ সেপ্টেম্বর~২০২৩ ইংরেজি মঙ্গলবার সকাল ১০ টার দিকে খুলনা জেলার তেরখাদা এনডিডি ও প্রতিবন্ধী বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান কর্তৃক নিজস্ব উদ্যোগে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি করার জন্য কাভার্ড ভ্যান প্রদান করেন।

এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তেরখাদা প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তেরখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান , বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী যথাক্রমে মোঃ ইমরান খাঁন , মোঃ মুজাহিদুল ইসলাম , মোঃ রাকিবুল ইসলাম , সোনিয়া আক্তার , ময়না ও দিবা সারমিন ।

পরে তিনি বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে কাভার্ড ভ্যানটি হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান নিজ উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা প্রদানে কাভার্ড ভ্যান প্রদান করায় বিদ্যালয়ে যোগ হয়েছে নতুন মাত্রা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজামান বলেন , তেরখাদা সদর থেকে বেশ দূরে বিদ্যালয়ের অবস্থান ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের কোন সুব্যবস্থা নেই। প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তিনি নিজস্ব উদ্যোগে ব্যবস্থা করেছেন এ কাভার্ড ভ্যান।

তিনি বলেন এখন থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দূরদূরন্ত থেকে অতি সহজে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com