1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডেঙ্গু ঠেকাতে আগৈলঝাড়ায় ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ডেঙ্গু ঠেকাতে আগৈলঝাড়ায় ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু পুলক চ্যাটার্জির বিদায়ে ভারী বরিশালের সাংবাদিক অঙ্গন, পরিবারের পাওনা নিয়ে প্রশ্ন গৌরনদীতে অপরাধ দমনে পুলিশের ‘বিট’ তৎপরতা, নলচিড়া বাজারে জনতার সঙ্গে মতবিনিময় ঢাকা-বরিশাল মহাসড়ক যেন মৃত্যুফাঁদ—আর কত প্রাণ গেলে মিলবে নিরাপদ সড়ক? অবৈধ দখলমুক্ত ও খাল পরিচ্ছন্ন রাখতে গৌরনদীতে প্রশাসনের অভিযান; শিগগিরই টরকী-বাশাইল খাল খননের ঘোষণা। নড়াইলের মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,,

ডেঙ্গু ঠেকাতে আগৈলঝাড়ায় ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বরিশালের আগৈলঝাড়ায় এবার জোর দেওয়া হচ্ছে পরিচ্ছন্নতার ওপর। জনসচেতনতা বাড়ানো ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্য নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

শনিবার সকালে উপজেলা মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে মাঠপর্যায়ে গড়ায় এ উদ্যোগ।

অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। পরে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও নিরুপম মজুমদার বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের উদ্যোগে নয়, নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার।” তিনি মশার লার্ভা জন্মানোর সম্ভাব্য স্থান চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ডেঙ্গুমুক্ত উপজেলা গড়তে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, আইসিটি কর্মকর্তা মাইনুদ্দিন রাসেল, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম শাহাদাত, সমবায় কর্মকর্তা আবদুস সালাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম সরদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ মিয়া, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মন্নান মিয়া, খাদ্য পরিদর্শক আবু বকর সিদ্দিক, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. রাসেল ফিরোজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব দীনেশ চন্দ্র হালদার এবং প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com