1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ট্রাক প্রতীক অফিসে আগুন, ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের নামে মামলা মাহীর - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:৪৫|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ট্রাক প্রতীক অফিসে আগুন, ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের নামে মামলা মাহীর

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যরো প্রধানঃ-রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনায় এক ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখ মামলা দায়ের করা হয়েছে।

রোববার রাতে চিত্রনায়িকা মাহিয়া মাহীর পক্ষে মামলাটি দায়ের করেন তার মামাতো ভাই জাহিদুল ইসলাম।

মামলার আসামীরা হলেন, দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, দেওপাড়া ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি ও প্রেমতলী ডিগ্রী কলেজের ল্যাব-সহকারি রিজওয়ান, দেওপাড়া ইউপি ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রতন আলী, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও গোদাগাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালমান ফিরোজ ফয়সাল এবং রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ বাবু। এছাড়াও এই মামলায় আরো ৪-৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসন্ন দাদ্বশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ”ট্রাক“ মার্কা প্রতীকের প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া এলাকায় ব্যাপক প্রচারনা চালাচ্ছেন। তার নির্বাচনী প্রচারনার সুবিধার্থে তার নির্বাচনী এলাকারাজশাহী-১ আসনে “ট্রাক” মার্কা প্রতীকের একাধিক নির্বাচনী অফিস রয়েছে।

গত ৩১ ডিসেম্বর রো্‌ববার রাত অনুমান সোয়া ২ টার দিকে গোদাগাড়ী থানাধীন ভাগাইল সেলিম মার্কেটে “ট্রাক”
মার্কা প্রতীকের প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া’র অনুমোদিত নির্বাচনী অফিসে আসামীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে এসে অগ্নি সংযোগ করে “ট্রাক” মার্কা প্রতীকের পোস্টারসহ নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে।

লোকজন যাতে নির্বাচনী প্রচারনা না করে এবং নির্বাচনের দিন যাতে “ট্রাক” মার্কা প্রতীকে ভোটারা ভোট দিতে না যায় এই বলে আসামীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।

মামলায় আরো উল্লেখ করা হয়, এর পূর্বেও গত ২৯ ডিসেম্বর রাত ৯ টার দিকে পালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে শারমিন আক্তার নিপা মাহিয়া’র প্রচারনাকালে আসামীরা আমাদেরকে নির্বাচনী প্রচারে বাধা প্রদান করে। একপর্যায়ে আসামীদের সাথে আমাদের লোকজনদের সাথে কথাকাটিকাটি হয়। তখন আসামীগণ ফোন করে আরো অজ্ঞাতনামা লোকজনদেরকে ঘটনাস্থলে আসতে বলে। অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়।

পরবর্তীতে আসামীরা ও অজ্ঞাতনামা সন্ত্রাসীগণ অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘটনাস্থল ত্যাগ করার হুমকি প্রদান করে। আসামীগণ এও বলে যে, ঘটনাস্থল ত্যাগ না করিলে আমাদের লোকজনদের হাত পা বাইরাইয়া ভেঙ্গে ফেলবে। তখন “ট্রাক” মার্কা প্রতীকের প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া ঘটনার বিষয়ে তৎক্ষণাত গোদাগাড়ী থানা পুলিশকে সংবাদ দিলে আসামীগণ আমাদেরকে এই মর্মে হুমকি প্রদান করেন যে, আমাদের লোকজন যাতে নির্বাচনী প্রচারনা না করে এবং নির্বাচনের দিন যাতে করে “ট্রাক” মার্কা প্রতীকে ভোটাররা ভোট দিতে না যায় বলে চলে যায়।

সেই পরিপ্রেক্ষিতে আসামীরা ৩১ ডিসেম্বর রাতে ভাগাইল সেলিম মার্কেটে “ট্রাক” মার্কা প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর করিয়া অগ্নি সংযোগ করে।

এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, অফিসে অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদানের বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৬৮। মামলার তদন্তকারি কর্মকর্তা আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন এবং আসামীদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com