1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু সাংবাদিকতা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি-বরিশালে তথ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে,গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক

গৌরনদী আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৩ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদী উপজেলার টরকি এলাকার ঐতিহ্যবাহী আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০২৬) সকাল থেকে বিদ্যালয়ের নিজস্ব মাঠে আনন্দঘন পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিসেস মাকসুদা বেগম (এম.এ) এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক ও রেকটর বাবু প্রাণতোষ কুমার দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী সমাজসেবক জিয়াউর রহমান টিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌরসভার সাবেক মেয়র মোঃ আলাউদ্দিন ভূইয়া, শিক্ষক বাবু প্রান্তোষ, সাবেক ইউপি সদস্য ইসাহাক, ব্যবসায়ী ছালাম ঘরামিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রঙিন আয়োজন ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উপস্থিত অভিভাবক ও অতিথিদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com