1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে হযরত উবাই ইবনে কা’ব (রাঃ) হিফযুল কুরআন মাদরাসায় কুরআনের নূরের উৎসব - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৮:০৬|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ সংযোগ সড়কহীন নলিয়া সেতু: ৫ কোটির অবকাঠামো দাঁড়িয়ে আছে ‘নীরব দর্শক’ হয়ে চালুর অপেক্ষায় কোটি টাকার সেতু, পুরোনো ঝুঁকিপূর্ণ পথেই চলছে জনদুর্ভোগ গৌরনদীতে ৪.৩৩ একর খাসজমি উদ্ধার বিনোদনে খেলার মাঠ ও ইকোপার্ক করার ঘোষনা  বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,,

গৌরনদীতে হযরত উবাই ইবনে কা’ব (রাঃ) হিফযুল কুরআন মাদরাসায় কুরআনের নূরের উৎসব

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৮০ বার পড়া হয়েছে

এ,এস,মামুনঃ- বরিশালের গৌরনদী উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত উবাই ইবনে কা’ব (রাঃ) হিফযুল কুরআন মাদরাসায় বৃহস্পতিবার বাদ যোহর অনুষ্ঠিত হলো কুরআনের আলো ছড়ানোর এক অনন্য অনুষ্ঠান। পুরো মাদরাসা প্রাঙ্গণ জুড়ে ছিল তিলাওয়াতের সুমিষ্ট ধ্বনি, শিক্ষার্থীদের উজ্জ্বল মুখাবয়ব আর শিক্ষকদের গর্বিত হাসি।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ছিলেন আলহাজ্ব ক্বারী নুরুল হক সাহেব।তিনি শিক্ষার্থীদের নাজেরা শুরু করান এবং দোয়া করে বলেন –“কুরআনই হচ্ছে জীবনের প্রকৃত আলো। এই পবিত্র কিতাবের সাথে জীবন গড়লে আল্লাহ দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করবেন।”

অনুষ্ঠানে দুইজন শিক্ষার্থী কুরআনের হিফজ সম্পূর্ণ করেছেন হাফেজ আব্দুল্লাহ আল হাসানএবং হাফেজ হাসিবুল ইসলাম।

এছাড়া ১২ জন শিক্ষার্থী কুরআন শরীফ নাজেরা শুরু করেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য: মোহাম্মদ আবরার রহমান, মোহাম্মদ রাইয়ান এবং আরও ১০ জন ছাত্র।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন গৌরনদী সাব-রেজিস্ট্রার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম সাহেব। তিনি আবেগঘন সুমিষ্ট বলেন – যারা কুরআনকে হৃদয়ে ধারণ করে, তারা আল্লাহর বিশেষ বান্দা। হিফজ ও নাজেরা শিক্ষার্থীরা সমাজের জন্য রহমত। তাদের মেহনত ও চোখের অশ্রু কখনো ব্যর্থ হয় না। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী আবরারুল হক সাহেব।
উপস্থিত ছিলেন মুহতামিম হাফেজ ক্বারী একরামুল ইসলাম সাহেব, জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহমেদ হীরা,বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুছ ছালেক মামুন, গৌরনদী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ বেল্লাল হোসেন,মানবাধিকার কর্মি সমাজসেবক মোঃ মিজানুর রহমান সহ অন্যান্যরা

মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাফেজ কারী আবরারুল হক সাহেব বলেন – তৃপ্তি, ভালোবাসা ও শুকরিয়ার আবহ এই কুরআনের নুরের অনুষ্ঠান। শিক্ষার্থীদের চোখে আনন্দাশ্রু, শিক্ষকদের মুখে গর্বের হাসি।কুরআনের এই নূর যেন গোটা সমাজে ছড়িয়ে পড়ে।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com