1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে পরিত্যক্ত বাথরুম থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ শারদীয় দুর্গাপূজায় পামুলীতে বস্ত্র বিতরণ করলেন আবুল বাশার প্রধান,, কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে…জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, ৭২ ঘণ্টার অভিযানে পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস গ্রেপ্তার বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

গৌরনদীতে পরিত্যক্ত বাথরুম থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ- বরিশালের গৌরনদী উপজেলার টরকীর নবীনগর এলাকার রায় বাড়ির একটি পরিত্যক্ত বাথরুমের মধ্য থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের গোয়েন্দা শাখার একটি টিম অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করেছে।

এ সময় গাঁজার আমদানিকারক বানারীপাড়া উপজেলার চিহ্নিত মাদক সম্রাট মোঃ সোহেল ওরফে ল্যাংরা সোহেল প্রাইভেটকারযোগে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের গোয়েন্দা শাখার সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার কর্মকর্তারা বুধবার সকাল থেকে গৌরনদীর ভূরঘাটা এলাকায় ওৎপেতে থাকে। বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা থেকে বানারীপাড়াগামী একটি সাদা রংয়ের প্রাইভেটকারকে অভিযানিক দল থামানোর চেষ্টা করলেও বেপরোয়া গতিতে প্রাইভেটকারটি ঘটনাস্থল ত্যাগ করে। একপর্যায়ে প্রাইভেটকার থেকে মহাসড়কের পাশ্ববর্তী টরকীর নবীনগর এলাকার রায় বাড়ির একটি পরিত্যক্ত বাথরুমের মধ্যে বস্তা ভর্তি গাঁজা রেখে আমদানিকারক ও তার সহযোগিরা পালিয়ে যায়। পরবর্তীতে অভিযানিকদল দীর্ঘক্ষন খোঁজাখুজি করে বাথরুমের মধ্য থেকে প্লাস্টিকের বস্তাভর্তি ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বানারীপাড়া উপজেলার চিহ্নিত মাদক সম্রাট মোঃ সোহেল ওরফে ল্যাংরা সোহেল প্রাইভেটকারযোগে এসব মাদকদ্রব্য আমদানি করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে তারা অভিযান চালিয়ে বস্তার মধ্য থেকে ১০টি পোটলায় ২০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হলেও আমদানিকারক সোহেল ও তার সহযোগিরা পালিয়ে যায়। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com