1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে জয়িতাদের সংবর্ধনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিচারহীনতার ৯৬ ঘণ্টা: উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি মাদারীপুরে ডেমোক্রেটিক ও জালিয়াতির মাধ্যমে বালু উত্তোলনের অনুমতিপত্র জারির অপচেষ্টার বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ

গৌরনদীতে জয়িতাদের সংবর্ধনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ-নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্য কে বুকে ধারন করে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় বরিশালের গৌরনদীতে মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, মৎস্য কর্মকর্তা আবুল বাসার, ওসি তদন্ত মো. মাজহারুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা গৌরনদী’র কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মহিলা কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার নারায়ণ চন্দ্র দে প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি আবদুছ ছালেক মামুন। শেষে বিভিন্ন ক্যাটাগড়িতে চারজন জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। যথা – ১।অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী, দিপীকা মৃধা, স্বামী- সংকর কুমার মৃধা, গ্রাম+পঃ – বেজহার, গৌরনদী, বরিশাল। ২।শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী, সঞ্জিতা দেওয়ান,স্বামী- আশুতোষ হালদার,গ্রাম-হরিসেনা, গৌরনদী, বরিশাল। ৩।সফল জননী নারী, নুরজাহান বেগম, স্বামী- মতিয়ার রহমান হাওলাদার, গ্রাম – খাঞ্জাপুর, গৌরনদী, বরিশাল, ৪।নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছন যে নারী, বিলকিস খানম, স্বামী- মোঃ সাইদুল হাওলাদার, গ্রাম-লেবুতলী, গৌরনদী, বরিশাল।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com