1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে কর্মচারী নির্যাতনের অভিযোগে থানায় জিডি, দোকান মালিক গ্রেফতার, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ৩:৫৪|
সংবাদ শিরোনামঃ
মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও প্রতিমন্ত্রী সমীপে রাজশাহীতে হাইকোর্টের আদেশ উপেক্ষা করে টিসিবির নতুন তালিকা প্রণয়ন হাট-বাজারে ভেজাল ও অস্বাস্থ্যকর ইফতারির ছড়াছড়ি; প্রশাসনের নজরদারি জোরদারের দাবি সাত মাস ধরে বেতন পাচ্ছেন না রাসিকের স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা রাজশাহীতে কোচিং বাণিজ্য বন্ধে ১০ সদস্যের কমিটি রাজশাহীতে হবে চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত: ভূমিমন্ত্রী মিনু রমজানের শুরুতেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, সবজি-ফলের দামে আগুন ছাত্র রাজনীতি থেকে মন্ত্রিসভায়: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে জহির উদ্দিন স্বপন রাজশাহীতে সাবেক ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার নড়াইলে রূপগঞ্জ বাজারে ভোক্তা অধিকারের অভিযান ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

গৌরনদীতে কর্মচারী নির্যাতনের অভিযোগে থানায় জিডি, দোকান মালিক গ্রেফতার,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল জেলার গৌরনদী বাসস্ট্যান্ডের নুর টেলিকম মোবাইল ফোনের দোকানের মালিকের বিরুদ্ধে কর্মচারীদের সারারাত আটকে রেখে (নির্যাতন)হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, দোকানের পূর্বের স্টাফদের হিসাব-নিকাশে গরমিল নিয়ে বিরোধের জেরে বর্তমান কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি করা হয়। মিথ্যা সাক্ষী না দেওয়াকে কেন্দ্র করে তাদের দোকানে আটকে রেখে সারারাত মারধর করা হচ্ছে,বিষয়টি মুঠোফোনে ভুক্তভোগী ছাব্বির হোসেনের মা জানতে পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশকে খবর দিলে ভোররাতে মডেল থানা পুলিশের একটি টিম তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাঃ সমিরন হাওলাদার প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন মোঃ নুর আলম সরদার (৫০) (পিতা: আব্দুল কাদের সরদার, গ্রাম: ফুলেশ্রী, ডাকঘর: গৈলা, থানা: আগৈলঝাড়া) এবং মোঃ ছাব্বির হোসেন(২৪)(পিতা: মোঃ লালমিয়া বয়াতী, গ্রাম: হস্তিসন্ড, ডাকঘর: হস্তিসন্ড, থানা: উজিরপুর)। তারা অভিযোগ করেন, অভিযুক্ত মোঃ সুজন সরদার (পিতা: হানিফ সরদার, ও তার স্ত্রী মদিনা বেগম (২৫) গ্রাম: ফুলেশ্রী তাদের-কে মারধর করেন এবং সুজন সরদার এর স্ত্রী মদিনা বেগম ধারালো বটি দিয়ে আঘাত করে ।

এ বিষয়ে গৌরনদী মডেল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, ঘটনাটি নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় নূর হোসেন-কে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানায়, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com