1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে আকস্মিক স্কুল পরিদর্শনে এসে ক্লাস নিলেন ইউএনও। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নতুন করে জীবন সাজানোর স্বপ্ন বুনছেন অনিকের পরিবার শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে রামপালে ছাত্রদল নেতা শোভনের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক নাটক ‘ন্যায় বিচার’ দাবদাহে তৃষ্ণার্তদের স্বস্তি, ইক্ষু শরবতে সেবা ও স্বাবলম্বিতার উদ্যোগ গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন, নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার -জহির উদ্দিন স্বপন স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, সুস্থতার আশায় প্রার্থনায় স্বজনরা ২৭ বছর পর” এরশাদ শিকদারের ফাঁসির মামলার ২ নম্বর আসামি জয়নাল গ্রেফতার পুলিশের এক অভিযানের রেশ কাটতে না কাটতেই আরেক অভিযান, আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ আটক ৪

গৌরনদীতে আকস্মিক স্কুল পরিদর্শনে এসে ক্লাস নিলেন ইউএনও।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

প্রকল্পের উদ্বোধণ শেষ করে অফিসে ফিরছিলেন উপজেলা নির্বাহী অফিসার। পথিমধ্যে রাস্তার পাশের একটি মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি ক্লাস নিয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছেন স্কুল পরিদর্শনকারী উপজেলা নির্বাহী অফিসার। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের।

বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. মুজিবুর রহমান তালুকদার জানান, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বিদ্যালয়ে পাঠদান চলছিলো। এরইমধ্যে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিফাত আরা মৌরি।

এসময় ষষ্ট শ্রেনীর বিজ্ঞান ক্লাস চলছিলো। পরবর্তীতে সরাসরি তিনি শ্রেণিকক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করে পাঠদান করান। এরপর শিক্ষকদের সাথে মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন নির্দেশনা প্রদানসহ বিদ্যালয়ের সমস্যার কথা শুনে সাধ্যমতো সমাধানের আশ্বাস প্রদান করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, স্বল্প সময়ের জন্য আমরা ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আনন্দিত। তিনি আমাদের লেখাপড়া করে বড় হওয়ার জন্য উৎসাহ জুগিয়েছেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ইতোমধ্যে আকস্মিকভাবে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার মানোন্নয়নের জন্য প্রতিষ্ঠান প্রধানদের দিকনির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়াও বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com