1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১ উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ অপরাধ রুখতে শিক্ষার্থীদের নিয়ে গৌরনদীতে পুলিশের সচেতনতামূলক সভা আগৈলঝাড়ায় ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার ১৮৭ ফলজ চারা বিতরণ ৪২ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২ কেজি গাঁজা উদ্ধার, বরিশালে গ্রেপ্তার ৩৭

গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫, রাজশাহী।

র‍্যাব-৫, রাজশাহীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল গোদাগাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালিয়ে আল-আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ৩০০গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আল-আমিন দীর্ঘদিন ধরে গোদাগাড়ী ও আশপাশের এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিল।

পরবর্তীতে উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামিকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডার বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। এলাকাকে মাদকমুক্ত করতে র‍্যাবের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com