1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গলাচিপায় বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্ব গাথা অনুষ্ঠান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ড. আলমগীর মোল্লা আগৈলঝাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার ডাসারে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু বাকেরগঞ্জে নদীর চর থেকে মাটি কাটার অভিযোগ, বেকু-ট্রলার আটক করে স্থানীয়রা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ আগৈলঝাড়ায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচারের দাবি গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন আগৈলঝাড়া গৈলা মডেল ইউপিতে মানব পাচার রোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মাননা পাচ্ছেন সানি বিপ্লব

গলাচিপায় বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্ব গাথা অনুষ্ঠান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৬০৫ বার পড়া হয়েছে

মিঠুন পাল,পটুয়াখালীঃ- জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী সহ, স্থানীয় সুধীদের সমন্বয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এক বর্নাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যুগ্ন সচিব ও পরিচালক মোঃ শাহ আলম সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধাদের চেতনা বাস্তবায়ন প্রকল্পের উপসচিব ড. নুরুল আমিন, গলাচিপা উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার সহ স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা। এছাড়া উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হাওলাদার প্রমুখ। স্মৃতিচারণ ও যুদ্ধকালীন বীরত্ব গাথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়াই হচ্ছে সত্যিকার দেশ প্রেম।

বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান সহ দেশের বীর মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধাদের পরিচিত করাই মূল লক্ষ্য। অনুষ্ঠানের সার্বিকভাবে সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাহবুব হাসান শিবলী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com