1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খাগড়াছড়িতে হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড বজ্রাঘাতে নিহত -১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ডেঙ্গু ঠেকাতে আগৈলঝাড়ায় ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু পুলক চ্যাটার্জির বিদায়ে ভারী বরিশালের সাংবাদিক অঙ্গন, পরিবারের পাওনা নিয়ে প্রশ্ন গৌরনদীতে অপরাধ দমনে পুলিশের ‘বিট’ তৎপরতা, নলচিড়া বাজারে জনতার সঙ্গে মতবিনিময় ঢাকা-বরিশাল মহাসড়ক যেন মৃত্যুফাঁদ—আর কত প্রাণ গেলে মিলবে নিরাপদ সড়ক? অবৈধ দখলমুক্ত ও খাল পরিচ্ছন্ন রাখতে গৌরনদীতে প্রশাসনের অভিযান; শিগগিরই টরকী-বাশাইল খাল খননের ঘোষণা। নড়াইলের মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,,

খাগড়াছড়িতে হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড বজ্রাঘাতে নিহত -১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খাগড়াছড়িতে। এছাড়াও হতাহতের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ঝড়ো বাতাস, বজ্রসহ শীলাবৃষ্টি হয়েছে।

রাত ৮টা পর্যন্ত পাওয়া খবরে বজ্রাঘাতে খাগড়াছড়ি সদরের আলুটিলা পুনর্বাসনের অচাইপাড়ায় ১ জন নিহত ও জেলা প্রশাসকের কার্যালয়ে ঝড়ের সময় গাছ ভেঙে পড়ে একজন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। ঝড়ে বৈদ্যুতিক সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে অনেক গ্রাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গরু নিয়ে বাড়িতে ফেরার পথে আলুটিলা পুনর্বাসন অচাইপাড়া এলাকা বজ্রাঘাতে ভগীরণ ত্রিপুরা (৮০) ঘটনাস্থলে মারা যান।

এদিকে, জেলা প্রশাসকের কার্যালয়ে ঝড়ো বাতাসে গাছ ভেঙে পড়ে একটি গাড়ির গ্যারেজের শেড ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের কক্ষের জানালার কাঁচ ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ভেঙে যায়। জেলা শহরের বাস টার্মিনাল, অর্পনা চৌধুরী পাড়া, নিউজিল্যান্ড রোড, নারায়ণখাইয়াসহ বিভিন্ন এলাকায় গাছ ভেঙে বসতবাড়ির ক্ষতি হয়েছে। বিদ্যুৎয়ের খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ো বাতাসে মাটিরাঙা, রামগড় উপজেলায় ক্ষতির তথ্য পাওয়া গেছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, ঝড়ে গাছ পালা ভেঙে ক্ষতির খবর পেয়ে একটি ইউনিট বিভিন্ন স্থানে কাজ করছে।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। হতাহত ও ক্ষতির তথ্য সংগ্রহে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com