1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, গ্রেফতার ১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীর কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতিকে সংবর্ধনা কালিয়ার কুলসুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ড. আলমগীর মোল্লা আগৈলঝাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার ডাসারে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু বাকেরগঞ্জে নদীর চর থেকে মাটি কাটার অভিযোগ, বেকু-ট্রলার আটক করে স্থানীয়রা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ আগৈলঝাড়ায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচারের দাবি গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন

কালিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, গ্রেফতার ১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১১ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি মোঃ উজ্জল শেখঃ- নড়াইলের কালিয়ায় চাচুঁড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. নাঈম মিনা (১৮) নামে একজনের মামলা দায়ের করেছে ভুক্তভোগী স্কুলছাত্রী। বুধবার রাতে উপজেলার পুরুলিয়া গ্রামের এই ঘটনায় পুলিশ নাঈমকে গ্রেফতার করে। নইম উপজেলার পুরুলিয়া গ্রামের আলমগীর মিনার ছেলে। দুপুরের স্কুলছাত্রী বাদি হয়ে একজনকে আসামী করে কালিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, উপজেলার চাচুঁড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহপাঠী ও প্রতিবেশী বান্ধবী হওয়ায় সুবাদে বুধবার রাত ৮ টার দিকে ওই স্কুলছাত্রী বাড়ির পাশে বান্ধবীর জন্মদিন পালন অনুষ্ঠানে বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে বান্ধবীর ভাই নাঈম তাকে একা পেয়ে জোরপূর্বক একটি ফাঁকাঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে। স্কুল ছাত্রীর আর্ত চিৎকারে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে পুলিশে খবর দিলে কালিয়া থানা পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধারসহ নাঈমকে আটক করে রাতেই থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে ওই স্কুল ছাত্রী বাদি হয়ে নাইমকে আসামী করে কালিয়া থানায় মামলা দায়ের করে।কালিয়া থানার ওসি শেখ তাসমিম আলম বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত নাইমকে বৃহস্পতিবার বিকালে আদালতে পাঠানো
হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com