1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:২৬|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

কালিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

মোঃ উজ্জল শেখ (নড়াইল) প্রতিনিধিঃ-নড়াইলের কালিয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।রোববার (৭ জুলাই) ভোর রাতে কালিয়া উপজেলার নড়াগাতি এলাকায় ২য় দফা ডাকাতিকালে পুলিশ তাদেও গ্রেফতার করে।

এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটর সাইকেল ও দেশীয় অস্ত্র জব্দ করে। ডাকাতি করা স্বর্ণালংকার কালিয়ার বড়দিয়া ও গোপালগঞ্জ এর রামদিয়া
বাজার থেকে উদ্ধার করে। ডাকাতি করা স্বর্ণ ক্রয় করায় দুই স্বর্ণ ব্যবসায়ীকেও আটক করেছে পুলিশ।

সোমবার (৮ জুলাই) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মাদ মেহেদী হাসান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ফলসি ফুকরা গ্রামের সাহেদ আলীর ছেলে আল আমিন (৩১), একই গ্রামের বালাম শেখের ছেলে তরিকুল ইসলাম (৩২), খুলনা জেলার তেরখাদা থানার নলিয়ার চর গ্রামের জলিল মোল্যার ছেলে জাকির হোসেন মোল্যা (৩৮), একই গ্রামের তারা ভুঁইয়ার ছেলে গোলাম রসুল (৩৪, একই
থানার আটলিয়া গ্রামের দাউদ আলী শিকদারের ছেলে রাকিবুল ইসলাম (৩৩) এবং নড়াইলের নড়াগাতি থানার নলামারা গ্রামের কালো শশী ভৌমিকের ছেলে অরুণ ভৌমিক (৫২) । তারা সবাই পেশাই ভ্যান চালক ও ভাড়ায় মোটর সাইকেল চালক।

আটককৃত স্বর্ন ব্যবসায়ীরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার রামদিয়া বাজারের পূজা জুয়েলার্সের মালিক অমৃত বালা (৩৯) ও নড়াগাতি থানার বড়দিয়া বাজারের অপূর্ব জুয়েলার্সের মালিক অপরেশ শিকদার (৩৫)।

পুলিশ জানায়, গত ২ জুলাই রাতে নড়াগাতি থানার নলামারা গ্রামের মফিজুর চৌধুরীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা নগদ অর্থ, স্বর্নালঙ্কার, একটি মোটর সাইকেল ও একটি টেলিভিশন লুট করে। পরে ৭ জুলাই মফিজুর চৌধুরী নড়াগাতি থানায় একটি ডাকাতি মামলা দায়ের করে। প্রথম দফা ডাকাতির মামলার পর পুলিশ ডাকাতদের চিহ্নিত করতে নানা ধরনের কৌশল অবলম্বন করে। তথ্য প্রযুক্তির সহযোগিতায় ডাকাতদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়।

৭ জুলাই রাতে একই এলাকায় ২য় দফা ডাকাতি করার পরপরই পুলিশ তাদের মালামাল সহ গেফতার করে। পরে তাঁদেও দেয়া তথ্য মতে গোপালগঞ্জ এর কাশিয়ানীর পূজা জুয়েলার্স এবং নড়াইলের বড়দিয়ার অপূর্ব জুয়েলার্স থেকে লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্নালংকারের মধ্যে রয়েছে ২ টি সোনার চেইন, ২ টি চুড়ি, ২ টি হার, ৫ জোড়া কানের দুল, ৪ টি আংটি, ২ টি ভাঙ্গা চুড়ি ও ২ টি রুপার নূপুর।

পুলিশ সুপার মোহাম্মাদ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃতরা আসামিরা জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকার করেছে। প্রথম ঘটনায় মামলা হয়েছে, ২য় ঘটনায়
মামলার প্রক্রিয়া চলমান আছে। আসামিদের নামে খুলনা ও যশোরে একাধিক চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। এ ঘটনায় আরও ৩/৪ জন জড়িত আছে। তাঁদেরকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com