
মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ৪ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। অভিযানে নিষিদ্ধ জাটকা সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে কালকিনি উপজেলার পুরান বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফীন।
এসময় ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত জাটকা ইলিশ আইনানুগ প্রক্রিয়ায় স্থানীয় এতিমখানায় বিতরণ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাটকা সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।