1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বাকেরগঞ্জে দোয়া-মিলাদের মঞ্চে নৃত্য, ভাইরাল ভিডিওর পর বাকেরগঞ্জে অনুষ্ঠান বন্ধ বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ শাহজালাল ইসলামী ব্যাংকের সরকারি অর্থে নির্মিত স্কুল-মন্দিরের রাস্তার ইট রাতের আঁধারে উধাও, অভিযোগ পরিতোষের বিরুদ্ধে বোমাবাজি-সংঘর্ষের পর ভূরঘাটায় শান্তির বৈঠক, মিটল দুই পক্ষের বিরোধ রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

কালকিনিতে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্কঃ- মাদারীপুর বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরের কালকিনিতে নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কালকিনি উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীরা জানান, তাদের সমমর্যাদার বিভিন্ন দফতরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সহকারী তহশিলদারগণসহ আরও অনেক দফতরের কর্মচারী নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছেন। অথচ স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি/ ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে। এজন্য নিয়োগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং-এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা চান তারা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কালকিনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান,”বিভিন্ন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে নানা ধরনের মহামারিতে আমরা টিকাদান কর্মসূচি পালন করে আসছি। এছাড়া আমাদের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরে সকল আন্তর্জাতিক অর্জন হওয়া সত্বেও সরকার আমাদের এই অবদানের কথা ভুলে যায়। নানা সময়ে আমাদের বিভিন্ন আশ্বাস দেয়া হলো আজ পর্যন্ত তার কোনটাই বাস্তবায়িত হয়নি।তাই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।”

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কালকিনি উপজেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন বলেন, “মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন্য প্রতিষোধক হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমাদের এ টিকা প্রদানের কাজটি সম্পূর্ণ টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। তাছাড়া আমরা দীর্ঘদিন থেকে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও সংশ্লিষ্ট বিভাগ বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সহকারীরা সরকারের অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রুত আমাদের দাবিগুলো মেনে না নিলে আমরা আগামীতে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি হলো-১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান এবং ১৪ তম গ্রেড প্রদান। ২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদপ্রাপ্তদের ১১তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে। ৪. স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগপ্রাপ্ত হলেও সকলকেই প্রশিক্ষণ বিহীন স্নাতন পাশ স্কেলে আত্তীকরণ করতে হবে।
৫. বেতন স্কেল উন্নতি/পুনঃনির্ধারণের পূর্বে স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকগণ যতসংখ্যক টাইম স্কেল (১/২/৩ টি)/উচ্চতর স্কেল (১/২ টি) প্রাপ্ত/প্রাপ্ত হয়েছেন তা উন্নীত পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে। ৬. পূর্বে ইন সার্ভিস ডিপ্লেমা (এস আই টি) কোর্স সম্পূর্নকারী স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকগণ ডিপ্লেমা সম্পর্নকারী সমমান হিসেবে গণ্য করতে হবে।

তারা আশা করছেন বর্তমান অন্তবর্তী কালীন সরকার বৈষম্যের শিকার দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের আবেদন বিবেচনায় নিয়ে প্রস্তাবিত ছয় দফা দাবি বাস্তবায়নে এগিয়ে আসবেন। তাদের উত্থাপিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী পহেলা সেপ্টেম্বর হতে সকল প্রকার ইপিআই কার্যক্রম সহ সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেন তারা,কর্মসূচিতে উপজেলার প্রায় অর্ধশত স্বাস্থ্য সহকারী অংশ নেয়৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com