1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি আকাশ মাহমুদ, সাধারন সম্পাদক রাছেল হাং। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১০:১১|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

আগৈলঝাড়ায় নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি আকাশ মাহমুদ, সাধারন সম্পাদক রাছেল হাং।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে

মো: আশরাফ,আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়া  উপজেলায় গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন ও স্থানীয় সাংবাদিকতার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করে যাত্রা শুরু করেছে “আগৈলঝাড়া মডেল  প্রেসক্লাব” নামে নতুন আরও একটি সাংবাদিক সংগঠন। শনিবার (১লা নভেম্বর-২৫) কমিটি গঠনের মধ্য দিয়ে এই নতুন সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। এতে আকাশ মাহামুদ (রুবেল)-কে সভাপতি এবং মোঃ রাছেল হাওলাদার-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। উপদেষ্টা  হিসেবে রয়েছেন, মোঃ অহিদুজ্জামান নিলু, মোঃ ইদ্রিস হাওলাদার, মোঃ ইউনুস আলী ফকির। নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ রয়েছেন, সিনিয়র সহ সভাপতি মোঃ সাজ্জাদ হাওলাদার, সহ সভাপতি মোঃ ফারুক  আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আসরাফ, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন চৌধুরী,  দপ্তর সম্পাদক মোঃ নাদিম সরদার, প্রচার সম্পাদক এমদাদুল হক জুয়েল, আইটি তথ্য বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা, নির্বাহী সদস্য মোঃ বেল্লাল ফকির, কাজী মনিরুজ্জামান, মোঃ সোহেল সরদার।

কমিটি গঠনের পর নতুন সভাপতি আকাশ মাহামুদ  বলেন, “আগৈলঝাড়া  সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করে স্থানীয় সংবাদ পরিবেশনকে আরও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল করাই আমাদের প্রধান লক্ষ্য।  আশা করি আগৈলঝাড়া মডেল প্রেসক্লাব এই  অঞ্চলের মানুষের নির্ভরতার প্রতীক হয়ে উঠবে। সাধারণ সম্পাদক মোঃ রাছেল হাওলাদার  বলেন, “এই প্রেসক্লাব হবে পেশাদার সাংবাদিকদের এক মিলনক্ষেত্র। সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমরা সমাজ ও দেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর।”নতুন এই প্রেসক্লাবের যাত্রা প্রসঙ্গে লেখক ও সংগঠক সৈয়দ মাজারুল ইসলাম(রুবেল) বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের সাংবাদিকগণ অপসাংবাদিকতার ভিরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করুক সেটাই প্রত্যাশা রইলো।”

স্থানীয়  সাংবাদিকগণ আশা করছেন, এই নতুন প্রেসক্লাবটি সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুতই  সংগঠনটি বৃহত্তর পরিসরে কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com