1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
অনলাইনে প্রকাশিত সংবাদ নড়াইলে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| রবিবার| সকাল ৮:১৫|
সংবাদ শিরোনামঃ
এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ন গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল গৌরনদীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও নির্বাচনী উঠান বৈঠক নড়াইল-১ আসনে গুজবের তীব্র নিন্দা করলেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক (অবঃ) বি এম নাগিব হোসেন ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে- আনিসুর রহমান তালুকদার খোকন নড়াইল–১ আসনে কলস প্রতীকে গণসংযোগ; স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক (অবঃ) বি এম নাগিব হোসেনের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা নড়াইলে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভায় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মুখরিত জনসভাস্থল গাঁজাসহ উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেনাবাহিনীর হাতে আটক কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে বরিশাল ১ আসনে নারীদের দীর্ঘ ভ্যান র‍্যালী ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত। জামায়েত ইসলামী কোন ইসলামী দল না:সৈয়দ ফয়জুল করীম পীর সাহেব চরমোনাই

অনলাইনে প্রকাশিত সংবাদ নড়াইলে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধিঃ-

২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নড়াইল-১ আসন থেকে দ্বাদশ জাতীয় নির্বাচন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব) এস,এম সাজ্জাদ হোসেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর হোসেন।

কালিয়া উপজেলার ১৪ টি ইউনিয়ন,একটি পৌরসভা এবং নড়াইল সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় নড়াইল ১ আসন। হালনাগাদ ভোটার যুক্ত না হওয়ায় এই আসনের ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৭১৭জন।
এস,এম সাজ্জাদ হোসেন কালিয়া উপজেলার পিড়লী ইউনিয়নের খড়রিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান সিকদারের ছেলে।

জানতে চাইলে এস,এম সাজ্জাদ হোসেন বলেন,আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার পরিবারে মোট পাচ জন সরকারি গেজেটভূক্ত বীর মুক্তিযোদ্ধা রয়েছে। তিনি দাবি করেন,নির্বাচনী প্রচারণাসহ গণসংযোগে জনসাধারণের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। দেশ স্বাধীনের পর থেকে যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে নড়াইল-১ আসনে যোগ্য সংসদ প্রার্থী হয়ে তেমন কেউ উন্নয়ণের স্বাক্ষর রাখতে পারেনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের দোয়া-আর্শীবাদে নির্বাচনে জয়ী হলে আমার ৩০ বছরের সামরিকবাহিনী এবং দেশ-বিদেশে জাতিসংঘের অধীনে চাকরীর অবিজ্ঞতাসহ সব কিছুর সমন্বয়ে এলাকার জনগণের উন্নয়নে বলিষ্ট ভূমিকা রাখতে সক্ষম হবো বলে তিনি মনে করেন।

তিনি আরো বলেন,আমি এলাকার শিক্ষিত বেকার যুবকদের সরকারি কর্মসংস্থানের সুযোগ, এলাকার রাস্তা-ঘাট,কালভার্ট,সেতু নির্মাণ এবং চিকিৎসাসেবাসহ সার্বিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখে চলেছি।

এলাকার মানুষ আমাকে ভালোবাসে। তাদের সমর্থনে আমি নির্বাচনে নেমেছি। জনগণ আমাকে ভোট দেবে বলে আশিা করি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com