1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
অধ্যাপক (অব.) বি এম নাগিব হোসেনের স্মৃতিবিজড়িত শৈশবের সিএমবি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত দেবীগঞ্জে ধানখেতে নারীর মরদেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য,, ডাসারে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি, জনতারহাতে আটক হয়ে মুচলেকায় ছাড়া পেলেন উজ্জ্বল মন্ডল আড়িয়াল খাঁর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বদরুলের পরিবার, ঠিকানা পলিথিনের ছাউনি। আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশ: বরিশালে ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা বরিশালে ভাসমান হাসপাতালে মিলবে চিকিৎসা, চরাঞ্চলের মানুষের মুখে স্বস্তির হাসি ​চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় ১৩ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩

অধ্যাপক (অব.) বি এম নাগিব হোসেনের স্মৃতিবিজড়িত শৈশবের সিএমবি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৯ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া নড়াইলঃ-

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় অধ্যাপক (অব.) বি এম নাগিব হোসেন তার নিজ এলাকার স্মৃতিবিজড়িত শৈশবের শিক্ষা প্রতিষ্ঠান সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় (বাগুডাঙ্গা) পরিদর্শন করেন। তিনি অত্র এলাকার কৃতি সন্তান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল – ১ (৯৩)  স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং আবেগঘন কণ্ঠে শৈশবের স্মৃতিচারণ করেন। এ সময় তিনি বলেন,

সিএমবি বিদ্যালয় আমার শৈশবের স্মৃতির অমূল্য ধন। এই বিদ্যালয়ে  আমি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি। এখানকার মাঠ, শ্রেণীকক্ষ, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড আর সহপাঠীদের হাসি—সবকিছু আজও চোখের সামনে ভাসে।

তিনি আরও বলেন, শৈশবের দিনগুলো ছিল সহজ ও নির্মল। ইউনিফর্ম পরে বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে বিদ্যালয়ে যাওয়া, টিফিন পিরিয়ডে বন্ধুদের সঙ্গে খেলাধুলা, শিক্ষকদের শাসন ও ভালো ফলাফলে পুরস্কার পাওয়া—সব মিলিয়ে ছিল এক অনন্য সময়।

অধ্যাপক (অব.) বি এম নাগিব হোসেন উল্লেখ করেন, সিএমবি বিদ্যালয় শুধু আমাকে বইয়ের জ্ঞান দেয়নি, মানুষ হতে শিখিয়েছে। এখানকার শিক্ষকরা ছিলেন বাবা-মায়ের মতো—শুধু পড়াতেন না, আমাদের জীবন গড়ে তুলতেন।

তিনি বলেন, আজ জীবনের যে অবস্থানে তিনি পৌঁছেছেন, তার ভিত্তি এই বিদ্যালয়েই তৈরি হয়েছে। তাই সিএমবি বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ও ইতিহাসের অংশ।

পরিশেষে তিনি বলেন,“যখনই পেছনে ফিরে তাকাই, এই বিদ্যালয়ের দিনগুলোই সবচেয়ে বেশি মনে পড়ে—সবচেয়ে বেশি মিস করি।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com