1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই (সোমবার) একদিনের সফরে বরিশাল আসছেন। সফরের প্রথম কর্মসূচি হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ওইদিন সকাল সাড়ে ৬টায় সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবনির্মিত সার্কিট–বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

এরপর দুপুর ১২টায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টায় বরিশাল সার্কিট হাউসে পৌঁছে সংক্ষিপ্ত বিরতি ও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় সাংগঠনিক সভাটি শিল্পকলা একাডেমির অভ্যন্তরে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আখতার জাহান শিরীন বলেন, ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক, বরিশাল পর্যন্ত রেললাইন, বরিশাল-ভোলা সেতু, গ্যাস সরবরাহ এবং বরিশালে ইপিজেড প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন। সুযোগ অনুযায়ী এসব বিষয় তাঁর সামনে উপস্থাপন করা হবে।

এদিকে প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি ও আগ্রহ দেখা দিয়েছে। সফর সফল করতে বিভিন্ন পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com