1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
স্বাস্থ্য কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা তেরখাদায় গ্রামীণ সড়ক উন্নয়নে তথ্য যাচাই ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নড়াইলের কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখকে ‘গার্ড অফ অনার’ প্রদান। জমি ফিরে পেয়ে মসজিদে ৭ শতাংশ দান, প্রশংসায় বানারীপাড়ার রাসেল হুজুর বরগুনায় রাতের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার আগৈলঝাড়ায় অপরাধ দমনে ভূমিকা, পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব যশোরে পিকআপভ্যান থেকে ২২৫৭ বোতল উনকোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২ বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা: দীর্ঘদিনের পলাতক নাসিমা ঢাকায় গ্রেপ্তার

স্বাস্থ্য কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) স্বাস্থ্য কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।জানা গেছে, গত ডিসেম্বর মাসের ২৬ তারিখে দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের নিবন্ধন ও তালিকাভুক্ত সম্পন্ন করতে উপজেলার ৫টি ইউনিয়নে ১০ জন ফিল্ড অ্যাসিস্টেন্ট নিয়োগ দেয় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে)।আর তাদের বিরুদ্ধেই উপজেলার দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের তথ্য সংগ্রহ ও স্বাস্থ্য কার্ড দেওয়ার নামে ৫০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগের ভিত্তিতে সম্প্রতি উপজেলার দক্ষিণ শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও স্থানীয় সাংবদিকরা বিষয়টি অবগত হন।স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির ফিল্ড অ্যাসিস্টেন্ট সৈকত মধু ও কবিতা খানম বিভিন্ন পরিবারের কাছ থেকে স্বাস্থ্য কার্ড দেওয়ার নাম করে ৫০ টাকা নিচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।তখন ফিল্ড অ্যাসিস্টেন্ট সৈকত মধু ও কবিতা খানমকে জিজ্ঞাসা করা হলে তারা জানান, বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়ার কারণে ওই টাকা নেওয়া হয়েছে।

আর স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) সুপারভাইজার সাইদুল ইসলাম সাগর জানান, কোনো পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। তারা যেসব পরিবারের কাছ থেকে টাকা নিয়েছে তাদের ডেকে সেই টাকা ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন জানান,সরকারি হাসপাতাল গুলোতে রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার নিমিত্তে স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর হতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) আওতায় বিভিন্ন পরিবারকে স্বাস্থ্য কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, আগৈলঝাড়ায় ৯ হাজার ৪ শত ৬৩টি পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) স্বাস্থ্য কার্ড দেওয়ার কথা রয়েছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com