1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজগঞ্জে প্রকাশ্যে রিক্সাচালককে গলাকেটে হত্যা খুনি স্বেচ্ছায় থানায় হাজির - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:৫০|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,, নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা

সিরাজগঞ্জে প্রকাশ্যে রিক্সাচালককে গলাকেটে হত্যা খুনি স্বেচ্ছায় থানায় হাজির

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৫৪৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,মোঃ শাহাবুদ্দিন সেলিমঃ-সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলম সেখ (৫০) নামে এক রিক্সা চালককে প্রকাশ্যে গলাকেটে হত্যা করেছে সাইফুল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় খুনী যুবক সিরাজগঞ্জ সদর থানায় হাজির হওয়ার পর পুলিশ তাকে আটক করে।

রোববার (৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।জানা যায় যে, নিহত আলম শেখ কান্দাপাড়া দক্ষিণ দিয়ার এলাকার মৃত জুড়ান আলীর ছেলে। আটক সাইফুল একই এলাকার আব্দুল বারিক মন্ডলের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় একটি দোকানে তুচ্ছ বিষয় নিয়ে আলম শেখের সাথে সাইফুলের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আলম শেখকে দোকান থেকে বের করে এনে ধারালো ছুরি দিয়ে গলা কেটে ফেলে সাইফুল। এতে ঘটনাস্থলেই আলম সেখ মারা যান।

এ সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত সাইফুলকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com