1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষর অবসর রামপালে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াস সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন তেরখাদায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন মাদারীপুরে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি:৭০ লাখ টাকার মালামাল নিয়ে উধাও চোরচক্র দেবীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, চলবে ধারাবাহিকভাবে আগৈলঝাড়ায় এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য, স্কুলছাত্রীর মৃত্যু গৌরনদীতে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচি, বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন কৃষকরা বাংলাদেশের উন্নয়ন ও সংস্কারে জাতিসংঘের দুই সংস্থার সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন বরিশালে উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-মুন্না বানারীপাড়ায় সরকারি খাসজমি উদ্ধারের দাবি, দীর্ঘদিনের দখল নিয়ে প্রশ্ন

সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ রামপাল বাগেরহাট প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপাল উপজেলার সকল সরকারি রেকর্ডীয় খাল অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা ও সংরক্ষণের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৩আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১২ টায় রামপাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মূল লিখিত বক্তব্য পাঠ করেন রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক। লিখিত বক্তব্যে জানানো হয়, উপজেলার সরকারি খালগুলো দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকায় স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এর ফলে বর্ষা মৌসুমে এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়, কৃষিজমির ব্যাপক ক্ষতি হয় এবং পরিবেশের চরম ভারসাম্যহীনতা দেখা দেয়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বারবার উপজেলা প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের কাছে ৫ দফা দাবি তুলে ধরা হয়: জরুরি চিহ্নিতকরণ: উপজেলার সকল সরকারি রেকর্ডীয় খাল অনতিবিলম্বে শনাক্ত করা। সীমানা নির্ধারণ: সীমানা নির্ধারণ করে সরকারি খুঁটি (পিলার) স্থাপন করা। দখলদার উচ্ছেদ: অবৈধ দখলদারদের দ্রুত উচ্ছেদ করে খালগুলো সম্পূর্ণ দখলমুক্ত করা। খনন ও সংস্কার: খালের স্বাভাবিক জলপ্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় খনন ও সংস্কার কাজ শুরু করা। নিয়মিত তদারকি: ভবিষ্যতে যেন কেউ পুনরায় খাল দখল করতে না পারে, সেজন্য নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী ওহিদুর রহমান, কৃষকদলের সাধারণ সম্পাদক মো: এনামুল আলম মুন্সী, বিএনপি নেতা মো: ওবায়েদ সিকদার, মো: জাকির হোসেন এবং যুবদল নেতা মো: ইমরুল হোসেনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com