1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সড়ক দূর্ঘটনায় নড়াইলের পৌর মেয়র আঞ্জুমান আরার ড্রাইভার নিহত, মেয়রসহ আহত ৩ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:০১|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‎পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,, গৌরনদী পূবালী ব্যাংকের ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন দেবীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন,, একঝাঁক মানবিক মানুষ’— নিভৃত গ্রামে মানবতার আলোকবর্তিকা দালালমুক্ত ও হয়রানিমুক্ত’র আশ্বাসে গৌরনদীতে ভূমি সেবার মেলার উদ্বোধন।  সংবাদ প্রকাশের পর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে রেবিস ভ্যাকসিন  মাদারীপুরের কালকিনিতে নুর ক্লিনিকে ভূল চিকিৎসায় প্রসূতির নারীর মৃত্যু মাদারীপুরের ডাসারে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

সড়ক দূর্ঘটনায় নড়াইলের পৌর মেয়র আঞ্জুমান আরার ড্রাইভার নিহত, মেয়রসহ আহত ৩

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে

মুহাম্মদ উজ্জল শেখ নড়াইল প্রতিনিধিঃ- সড়ক দূর্ঘটনায় নড়াইলের পৌর মেয়র আঞ্জুমান আরার ড্রাইভার সুজন কর্মকার নিহত হয়েছে। অপরদিকে মেয়র, এক কাউন্সিলরসহ ৩জন আহত হয়েছে। রোববার (৫নভেম্বর) দুপুরে নড়াইল পৌর এলাকার ভওয়াখালী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুজন (৩৮) শহরের মহিষখোলা এলাকার নিরাপদ কর্মকারের ছেলে।

গাড়ীতে থাকা আহত অন্যরা হলেন কাউন্সিলর ইপি রাণী বিশ্বাস নড়াইল পৌর যুবলীগের সহ-সভাপতি যুবলীগ নেতা
মেশকাতুল ওয়ায়েজিন লিটু এবং নড়াইল পৌরসভার একাউন্টেন্ট সাইফুজ্জামান লিন্টু।

আহত সাইফুজ্জামান লিন্টু জানান,বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা গাড়ীতে ৫নং ওয়ার্ডের বাহিরডাঙ্গায় সুইপার কলোনির জায়গা পরিদর্শন করে পৌরসভায় ফিরছিলেন। ভওয়াখালী এলাকার লাবু বিশ্বাসের বাড়ীর পাশে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে একটি বাড়ীর দেয়ালে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়রের ড্রাইভার সুজনকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মেয়রকে উন্নত চিকিৎসার জন্য
যশোর কুইন্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া অপর ২ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে মেয়র আঞ্জুমান আরার এ দূর্ঘটনার সংবাদ পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী,মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
হাসপাতালে একনজর দেখতে আসেন।

কালিয়া পৌরসভার মেয়র মো.ওয়াহিদুজ্জামান হীরা মেয়র আঞ্জুমান আরাসহ অন্যান্য আহতদের দ্রত সুস্থতা কামনা করেছেন। অপরদিকে নিহত পরিবারের প্রতি গভীর
সমবেদনা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com