1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৮:২৪|
সংবাদ শিরোনামঃ
গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুল। প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিদ্যালয়ের মোট ৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম সবুজ বলেন, “এই সাফল্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষার্থীদের আন্তরিক অধ্যবসায়, শিক্ষক-শিক্ষিকাদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে।

ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়নের মাধ্যমে আরও ভালো ফলাফল অর্জনে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, এ অর্জন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং আগামীতে আরও ভালো ফলাফলের জন্য তাদের অনুপ্রাণিত করবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাক্ষেত্রে আরও গৌরবময় সাফল্য অর্জন করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com