1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সকালের সময় নিউজ প্রকাশের পরেরদিনই সরকারি খাল ভরাটের অপরাধে সেই জুয়েলের অর্থদণ্ড - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১১:৫১|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী নগরীতে জমি দখলে বেড়া দিলেন বিএনপি নেতার ভাই দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,, ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন ঈদুল আযহা উপলক্ষে নড়াইলবাসীকে শুভেচ্ছা জানালেন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ

সকালের সময় নিউজ প্রকাশের পরেরদিনই সরকারি খাল ভরাটের অপরাধে সেই জুয়েলের অর্থদণ্ড

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

নাঈম হোসেন রায়পুরঃ- লক্ষ্মীপুরের রায়পুরে ২নং উত্তর চরবংশি ইউনিয়নের একটি সরকারি খাল দখল করে বাড়ি প্রবেশের রাস্তা নির্মাণ করার অভিযোগের নিউজ বহুল আলোচিত পত্রিকা দৈনিক সকালের সময় নিউজ প্রকাশের পরেরদিনই সেই জুয়েলের ১ লক্ষ টাকা অর্থদণ্ড করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ ও সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড আদায় করা হয়েছে।

২১ নভেম্বর ২০২৩ তারিখ মোবাইল কোর্ট পরিচালনা কালে মনিরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়পুর কর্তৃক উত্তর চরবংশী ইউনিয়নের মোঃ জুয়েল, পিতা- মৃত. ছিদ্দিকুর রহমান, গ্রাম- চরবংশী, কে অবৈধভাবে সরকারি খাল ভরাটের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ঙ) ধারায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। এবং একই ইউনিয়নের মোঃ বিল্লাল কবিরাজ, পিতা- মৃত. নুর বক্স কবিরাজ, সাং- চর ইন্দুরিয়াকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এর ৭(ক) ধারা লংঘনের দায়ে ১৫(১) ধারায় ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ড্রেজার মেশিন ০২ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর জিম্মায় রাখা হয়।

এসময়ে সহযোগিতায় ছিলেন ০২ নং উত্তর চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন এবং হাজীমারা পুলিশ ফাড়ির সদস্যবৃন্দ।

এবিষয়ে রায়পুর সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন জানান, ” আমরা সরকারি খাল দখল করে রাস্তা নির্মাণ করার অপরাধে জুয়েলকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং খুব শীঘ্রই পুরো খালটাকে দখল মুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com