1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে: আজিজুল বারী হেলাল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে: আজিজুল বারী হেলাল সাভারে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন বিস্কুট কারখানার রমরমা ব্যবসা, স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিশুরা আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১,, সাভারে অনুমোদনহীন ল্যাবরেটরিতে বিষাক্ত অবৈধ ওষুধ তৈরির: তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের বাধা ও হুমকি আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমা বহন, উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করল এসআরবি নর্থ খুলনা কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে: আজিজুল বারী হেলাল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

সাগর কুমার বাড়ই, তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। লেখাপড়ার পাশাপাশি শারীরিক পরিশ্রম, খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড ও মেধার বিকাশ ঘটাতে হবে। নিজেদের যোগ্য, দক্ষ, সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এসব কর্মকাণ্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা এবং ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, মেধা ও মননের উৎকর্ষ সাধন এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা উচিত। খেলাধুলা শিক্ষার্থীদের শরীর গঠনের পাশাপাশি মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থী প্রকৃত শিক্ষিত মানুষ হয়ে ওঠে না। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সততা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ অর্জন করতে হবে। এসব গুণের সমন্বয়েই একজন শিক্ষার্থী আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার সরকারি নর্থ খুলনা কলেজে অভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক (মন্টু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তাহমিনা সুলতানা নীলা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, জেলা বিএনপি নেতা মো. এনামুল হক স্বজল ও মো. আনিছুর রহমান, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু এবং রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সাইফুর রহমান।

কলেজের প্রভাষক মো. রবিউল ইসলাম রাজু ও অনির্বাণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সিকদার অহিদুজ্জামান, মোল্যা জিল্লুর রহমান, অনিমা বিশ্বাস, সাধন কুমার সাহা ও মো. সফিকুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. রবিউল হোসেন, সরদার আব্দুল মান্নান, মো. সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মো. মিল্টন হোসেন মুন্সী; প্রভাষক এস এম শফিউল্লাহ, শেখ মো. ফরিদ উদ্দিন, দেবাশীষ কুমার দাস ও মোল্লা শরীফুল ইসলাম; শরীরচর্চা শিক্ষক মো. দেলোয়ার হোসেন দিলু, কলেজ ছাত্রদলের সভাপতি মো. ঈশান মোল্যা এবং শিক্ষার্থী অহনা সাহা।

অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি এস কে আজিজুল বারী হেলাল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে তিনি ২০২৫-২৬ সালের কলেজ বার্ষিকীর মোড়ক উন্মোচন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com