1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রেল উদ্বোধনে টিকেট কেটেই পদ্মা সেতু পারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১২:১৯|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

রেল উদ্বোধনে টিকেট কেটেই পদ্মা সেতু পারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪৬৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের ক্রাইমঃ-প্রমত্তা পদ্মার উপর দিয়ে সড়কের পর এবার আরেকটি হুইসেল বাজারের মাধ্যমে উদ্বোধন হলো ট্রেন লাইনে পূরণ হলো দক্ষিণ বঙ্গের আরেকটি স্বপ্ন পূরন।

আজ ১০ অক্টোবর দুপুর ১২.২০ ঘটিকার সময় পদ্মা সেতু দিয়ে ট্রেন লাইন উদ্বোধন এর মাধ্যমেই পদ্মাসেতুর পর রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগে আরেকটি নতুন মাত্রা যোগ হলো রেল চলাচলের মধ্যমে।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর রেলপথে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। ট্রেনে চড়ে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

যাত্রাপথে স্বাগত জানাতে শিবচর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকে সড়কে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করতে দেখা যায়।

সরজমিনে দেখা গেছে, মঙ্গলবার সকাল থেকেই পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সীমিত রয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রেললাইন সংলগ্ন সড়কে অবস্থানের জন্য প্রস্তুতি নিতে দেখা গেছে।

শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে হাজির হচ্ছেন। শিবচরের পাঁচ্চর রেল লাইন সংলগ্ন সড়কে এসে জড়ো হচ্ছে নানা শ্রেণিপেশার মানুষ।

রেলপথ উদ্বোধনের উদ্দেশ্যে সকাল ১০.১০ ঘটিকার সময় সড়ক পথে মাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১ টার দিকে তিনি মাওয়া প্রান্তে এসে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন বলে জানা যায়।

এসময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে প্রধানমন্ত্রী ছাড়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় এমপি সাগুফতা ইয়াসমিন, সেনা প্রধান এস এম সফিউদ্দিন আহম্মেদ, চীনের রাষ্ট্রদূত ও রেল সচিব হুমায়ুন কবির প্রমুখ।

এছাড়াও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, সংসদ সদস্য, মন্ত্রী পরিষদের সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com