1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রূপসায় অবাধে মাটি বিক্রির ফলে সংকটে নদী ও কৃষি জমি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নেত্রকোনায় সাংবাদিক হত্যা: বিএমএসএফের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ শারদীয় দুর্গাপূজায় পামুলীতে বস্ত্র বিতরণ করলেন আবুল বাশার প্রধান,, কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে…জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, ৭২ ঘণ্টার অভিযানে পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস গ্রেপ্তার

রূপসায় অবাধে মাটি বিক্রির ফলে সংকটে নদী ও কৃষি জমি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই, খুলনাঃ- নামে মাত্র অভিযান চললেও বেপরোয়া হয়ে উঠেছে খুলনা জেলার রূপসা উপজেলার মাটি খেকো দালাল চক্র।আঠারোবেকী নদীর দুই পাশের মাটি অবাধে চুরি হচ্ছে, সেই মাটি চলে যাচ্ছে ইট ভাটায়। মাটি কেঁটে নেওয়ার কারণে নদীর দুইপাশ ভেঙে ভরাট হচ্ছে নদী।বছরে ১-২ বার উপজেলা প্রশাসন দেখানো অভিযান পরিচালনা করলেও বন্ধ হয়নি মাটি চুরির এ মহোৎসব।নদীর দুই পাশে ভেকু বসিয়ে প্রভাবশালীরা অবাধে কেঁটে নিচ্ছে কোটি কোটি টাকার মাটি।নষ্ট করছে সড়ক বাঁধ এবং ব্রিজ।

এছাড়াও ফসলি জমির উর্বর মাটি অনায়াসে কাটা হচ্ছে দেখার কেউ নেই।খোঁজ খবর নিয়ে জানা যায়, রূপসা উপজেলায় ২০০ টিরও বেশি অবৈধ ইটভাটা রয়েছে।এই ইট ভাটাকে কেন্দ্র করে হিরিক পরেছে মাটি বিক্রির।স্থানীয় প্রভাবশালী নেতারা প্রভাব খাঁটিয়ে কেঁটে নিচ্ছে নদীর মাটি।খুলনা জেলার রূপসা উপজেলার আঠারোবেকী নদী ভরাট হয়ে যাওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ডিজেল প্ল্যান্টের আওতায় কয়েক হাজার কোটি টাকা খরচ করে পুনরায় খনন করা হয় নদীটি।খননকৃত নদীর মাটি দুইপাশে সৌন্দর্যের জন্য এবং পরবর্তীতে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেওয়ার জন্য রাখা হয়।

এই মাটি বছরের পর বছর লুট করে নিয়ে যাচ্ছে মাটি খেকো দালাল চক্র ।২০১০ সালের মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে বলা হয়েছে মাটি খনন এবং বহন দুটোই শাস্তিযোগ্য অপরাধ ।এ বিষয়ে আইনে থাকলেও এটা প্রয়োগে ব্যর্থ প্রশাসন।স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানালে, লোক বলের অভাবে কোন পদক্ষেপ নিতে পারছে না বলে জানান।

প্রতিদিন শত শত ট্রাক মাটি যাওয়ার ফলে নষ্ট হচ্ছে কোটি টাকা তৈরি করা ব্রিজ ও সড়ক। ভারী যানবাহন চলা চলের কারণে নির্দিষ্ট মেয়াদের আগেই নষ্ট হতে শুরু করে সড়কগুলো।বৃষ্টি হলে রাস্তায় পড়ে থাকা মাটি কাদায় পরিণত হয় ।এতে সড়ক দুর্ঘটনা বাড়ছে এবং মানুষের চলাচলের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে। রূপসার জনগণের একটি চাওয়া অচিরেই বন্ধ হোক টপ সয়েল চুরি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com