1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষর অবসর রামপালে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াস সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন তেরখাদায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন মাদারীপুরে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি:৭০ লাখ টাকার মালামাল নিয়ে উধাও চোরচক্র দেবীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, চলবে ধারাবাহিকভাবে আগৈলঝাড়ায় এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য, স্কুলছাত্রীর মৃত্যু গৌরনদীতে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচি, বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন কৃষকরা বাংলাদেশের উন্নয়ন ও সংস্কারে জাতিসংঘের দুই সংস্থার সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন বরিশালে উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-মুন্না বানারীপাড়ায় সরকারি খাসজমি উদ্ধারের দাবি, দীর্ঘদিনের দখল নিয়ে প্রশ্ন

রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপালে শিশুশ্রম রোধ ও ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে “শ্রমে নিযুক্ত শিশুরা পুনরায় বিদ্যালয়মুখী হওয়ায় আনন্দ উদযাপন” অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে রামপালের ৫২টি সুবিধাবঞ্চিত পরিবারের ৫২ জন শিশু শিশুশ্রম থেকে মুক্ত হয়ে নতুন করে শ্রেণিকক্ষে ফিরেছে। উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে রামপাল এপি, রামপাল এডিপি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে এই সাফল্য উদযাপিত হয়।

জানা গেছে, দারিদ্র্যের কারণে শিশুশ্রমে জড়িয়ে পড়া এসব পরিবারের অর্থনৈতিক সংকট দূর করতে ওয়ার্ল্ড ভিশন তাদের সরাসরি আর্থিক সহায়তা ও বিকল্প আয়ের (ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি) ব্যবস্থা করে দিয়েছে। একইসঙ্গে শিশুরা নিয়মিত স্কুলে যাচ্ছে কি না এবং পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নত হচ্ছে কি না, তা প্রতিনিয়ত সুনিবিড়ভাবে পর্যবেক্ষণ (মনিটরিং) করে আসছে সংস্থাটি।

অনুষ্ঠানে রামপাল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপাল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস তালুকদার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনায় ও সার্বিক সহায়তায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌধুরী, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর এবং প্রোগ্রাম অফিসার ইশিতা বৈরাগী।

বক্তারা বলেন, কেবল শিশুদের স্কুলে পাঠানোই শেষ কথা নয়; পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং নিয়মিত মনিটরিং করার মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এর ফলে শিশুশ্রম চিরতরে দূর করার পথ সুগম হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com