1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী মহানগরীতে প্রবাসী নারীর গলায় চাকু ধরে ছিনতাই - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:৩৮|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

রাজশাহী মহানগরীতে প্রবাসী নারীর গলায় চাকু ধরে ছিনতাই

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহী নগরীতে এক নারীর গলায় চাকু ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে নগরীর ভদ্রা ফ্লাইওভার এর নিচে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রিপা বেগম জানান, তিনি সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে পাসপোর্ট-ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রাতের বাসে রাজশাহী আসেন। রাত প্রায় তিনটার দিকে বাস থেকে নেমে রিকশাযোগে নিজ বাড়ি দায়রাপাড়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চন্দ্রিমা থানা এলাকায় ভদ্রা ফ্লাইওভারের নিচে পৌঁছালে রিকশাচালক হঠাৎ রিকশা থামিয়ে তার গলায় চাকু ধরে সবকিছু ছিনিয়ে নেয়।

রিপা বেগম বলেন, “রিকশাচালক ছিনতাইকারীর মতো আচরণ করে চাকু বের করে বলে, টাকা-পয়সা যা আছে সব দিয়ে দে। প্রাণের ভয়ে আমার কাছে থাকা টাকা, পাসপোর্ট, ভিসাসহ সব কাগজপত্র দিয়ে দিই। এরপর সে দ্রুত পালিয়ে যায়।”

ঘটনার পর তিনি চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণের মধ্যে টহলরত মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুরো বিষয়টি খুলে বলেন। পরে ঘটনাস্থল থেকে কিছু দূরে তার কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। তবে ছিনতাই হওয়া পাসপোর্ট, ভিসা, নগদ টাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যায়নি।

রিপা বেগম বলেন, “আমার পাসপোর্ট ও ভিসা ফিরিয়ে না পেলে সৌদি আরবে আর যাওয়া হবে না। আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাই।”

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের করেছেন ভুক্তভোগী। ছিনতাইকারী রিকশাচালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com