1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল,ওয়ান শুটারগান, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৪:২৯|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন,, গৌরনদী পূবালী ব্যাংকের ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন দেবীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন,, একঝাঁক মানবিক মানুষ’— নিভৃত গ্রামে মানবতার আলোকবর্তিকা দালালমুক্ত ও হয়রানিমুক্ত’র আশ্বাসে গৌরনদীতে ভূমি সেবার মেলার উদ্বোধন। 

রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল,ওয়ান শুটারগান, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৪৭৫ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগজিন, গুলিসহ আলামীন (২৬), নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে আলাইপুর এলাকা থেকে র‌্যাব-৫ এর একটি অপারেশন দল তাকে গ্রেফতার করে। আলামীন গোদাগাড়ী উপজেলার ইয়াজপুর গ্রামের মৃত সোলেমানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলামীন আলাইপুর এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছেন। গোনপ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল আলাইপুর মধ্যপাড়ার আলতাফের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছলে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গীর সামনের কোচের ভিতরে কোমরের সাথে স্বচ্ছ কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

এ বিষয়ে র‌্যাব বাদি হয়ে সোমবার (২৩ অক্টোবর) বাঘা থানায় অস্ত্র আইনে মামলা করেছেন বলে ওসি খায়রুল ইসলাম নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com