1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৮:১৫|
সংবাদ শিরোনামঃ
বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,,

রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার*

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় আরও ২ জন পলাতক রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস দল আজ ভোর ১টা ২৫ মিনিটে পলাতক আসামি মো. শামীমের বাসায় অভিযান চালায়। সেখান থেকে গাঁজা ছাড়াও ১টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ২টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ১. মো. আব্দুর রহমান (৬৪), পিতা- মৃত ওয়াছেল শেখ, সাং- মেহেরচন্ডী মধ্যপাড়া, ২৬ নং ওয়ার্ড, চন্দ্রিমা থানা, আরএমপি, রাজশাহী।
২. মো. মহসিন (৩০), পিতা- মো. নবী হোসেন, সাং- সাইরগাছা, থানা- কাশিয়াডাঙ্গা, জেলা- রাজশাহী।
৩. মো. আব্দুল আলিম (৩৬), পিতা- মৃত আইয়ুব আলী, সাং- সুন্দরবন, থানা- দামকুড়া, জেলা- রাজশাহী।

পলাতক আসামি: ৪. মো. শামীম (৫), পিতা- অজ্ঞাত, সাং- মেহেরচন্ডী মধ্যপাড়া, ২৬ নং ওয়ার্ড, চন্দ্রিমা থানা, আরএমপি, রাজশাহী। ৫. মো. কাশেম (৫০), পিতা- অজ্ঞাত, সাং- অজ্ঞাত, ৪ নং আসামির বাসার ভাড়াটিয়া, চন্দ্রিমা থানা, আরএমপি, রাজশাহী।

র‌্যাব-৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। জব্দকৃত মাদক বিক্রির উদ্দেশ্যেই শামীমের বাসায় মজুদ রাখা হয়েছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-৫ আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে মাদক, জঙ্গি, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com