মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় আরও ২ জন পলাতক রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস দল আজ ভোর ১টা ২৫ মিনিটে পলাতক আসামি মো. শামীমের বাসায় অভিযান চালায়। সেখান থেকে গাঁজা ছাড়াও ১টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ২টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১. মো. আব্দুর রহমান (৬৪), পিতা- মৃত ওয়াছেল শেখ, সাং- মেহেরচন্ডী মধ্যপাড়া, ২৬ নং ওয়ার্ড, চন্দ্রিমা থানা, আরএমপি, রাজশাহী।
২. মো. মহসিন (৩০), পিতা- মো. নবী হোসেন, সাং- সাইরগাছা, থানা- কাশিয়াডাঙ্গা, জেলা- রাজশাহী।
৩. মো. আব্দুল আলিম (৩৬), পিতা- মৃত আইয়ুব আলী, সাং- সুন্দরবন, থানা- দামকুড়া, জেলা- রাজশাহী।
পলাতক আসামি: ৪. মো. শামীম (৫), পিতা- অজ্ঞাত, সাং- মেহেরচন্ডী মধ্যপাড়া, ২৬ নং ওয়ার্ড, চন্দ্রিমা থানা, আরএমপি, রাজশাহী। ৫. মো. কাশেম (৫০), পিতা- অজ্ঞাত, সাং- অজ্ঞাত, ৪ নং আসামির বাসার ভাড়াটিয়া, চন্দ্রিমা থানা, আরএমপি, রাজশাহী।
র্যাব-৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। জব্দকৃত মাদক বিক্রির উদ্দেশ্যেই শামীমের বাসায় মজুদ রাখা হয়েছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
র্যাব-৫ আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে মাদক, জঙ্গি, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।