1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ অনলাইন পোর্টালের সাংবাদিক গ্রেপ্তার বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগ, আগৈলঝাড়ায় গ্রেপ্তার ৯ সংবাদ প্রকাশের পর সানজিদার বিরুদ্ধে প্রশাসনের তদন্ত কমিটি গঠন গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ নড়াগাতীতে ওয়ারেন্টভুক্ত আসামি মুক্তাকিন আটক নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মানিত গৌরনদীর সানি বিপ্লব বরিশাল-বানারীপাড়া সড়কে বাস পুকুরে, নিহত ১ মাদারীপুরের ডাসারে প্রবাসীর ৬০ শতাংশ জমির ধানে বিষক্ত কিটনাষক দিয়ে বিনষ্ট”থানায় অভিযোগ”

রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পবা থানা ও শাহমখদুম থানা পুলিশ। এ সময় ৬৫০ গ্রাম গাঁজা ও ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল দামকুড়া থানার নতুন মধুপুর বটতলা গ্রামের আক্তার হোসেন ববির (৫০) বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ববিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

অভিযানে ববির হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গোদাগাড়ী থানার বিদিরপুর গ্রামের মৃত আবুল কালাম সরকারের ছেলে মো. সুরুজ (৪৩) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ববি ও সুরুজ পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানা গেছে। পলাতক সুরুজের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, একই দিন রাত সোয়া ৯টার দিকে পবা থানা পুলিশ পারিলা ইউনিয়নের ঘোলহাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মো. সুজন আলী (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে শাহমখদুম থানা পুলিশ ডাবতলা থেকে সিটিহাট এলাকায় চেকপোস্ট অভিযান পরিচালনা করে মুশফিকুর রহমান আকাশ (২৫) নামে আরেক যুবককে গ্রেপ্তার করে। তিনি রাজপাড়া থানার মহিষবাথান গ্রামের মো. নাজিমুদ্দিনের ছেলে। তার হেফাজত থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক সুরুজকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com