1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে ককটেল হামলায় আহতদের পাশে রাসিক মেয়রের প্রতিনিধি দল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী  পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা, গৌরনদীতে রোভার স্কাউটের অভিযান মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী

রাজশাহীতে ককটেল হামলায় আহতদের পাশে রাসিক মেয়রের প্রতিনিধি দল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহীতে বিএনপির মিছিল থেকে ককটেল হামলায় আহত হয়ে আবুল বাশার ও আব্দুল জলিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় রামেক হাসপাতালে তাদের দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর এক প্রতিনিধি দল।

তাদের শারীরিক অবস্থা, চিকিৎসার সার্বিক খোঁজখবর ও তাদের যাবতীয় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন প্রতিনিধি দলের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া আজাদ হিমেল, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি শুভ কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান।

উল্লেখ, মহানগরীর গৌরহাঙ্গা এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় মিছিলের মধ্য থেকে বিএনপি নেতাকর্মীবৃন্দ পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় দুজন আহত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com