1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
যারা মা-বোনদের সম্মান দিতে জানে না, তাদের কাছ থেকে অগ্রগতি আশা করা যায় না, বরিশালে তারেক রহমান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:৫৮|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

যারা মা-বোনদের সম্মান দিতে জানে না, তাদের কাছ থেকে অগ্রগতি আশা করা যায় না, বরিশালে তারেক রহমান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩৯ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, যে রাজনৈতিক দলের নেতারা নারীদের প্রতি সম্মান দেখাতে জানেন না, তাদের কাছ থেকে দেশের উন্নয়ন ও অগ্রগতি কখনোই আশা করা যায় না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল বেলস পার্ক মাঠে বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বর্তমানে বাংলাদেশে নতুন প্রজন্মের উত্থান ঘটছে এবং গণতান্ত্রিক শক্তির নেতাকর্মীরা নতুন চেতনায় উজ্জীবিত হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি দলের শীর্ষ নেতা নারীদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা নারীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গিকেই স্পষ্ট করে।

তিনি আরও বলেন, নারীদের পিছিয়ে রেখে বা ঘরে বন্দি করে রেখে কোনো দেশ কখনো সামনে এগোতে পারে না। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। অন্যথায় কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব নয়।

বিএনপি চেয়ারম্যান আরও অভিযোগ করেন, একটি গোষ্ঠী বিভিন্ন স্থানে ভুয়া সিল ও জাল ব্যালট পেপার তৈরি করে নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। যারা নির্বাচনের আগেই এমন কর্মকাণ্ডে জড়িত, তারা ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আইটি হ্যাকিংসহ নানা কৌশলে কেউ যেন জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সর্বস্তরের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com