1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে"গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১:০৮|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন, তারেক রহমান। গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন।

মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের রাজৈরে আলোচিত ‘হাতুড়ি বাহিনী’র প্রধান ও একাধিক মামলার আসামি মাজহারুল শেখ (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব।

বুধবার (১০ জুন) রাজৈর থানায় এক সংবাদ সম্মেলনে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ​গ্রেফতারকৃত মাজহারুল উপজেলার পশ্চিম রাজৈর এলাকার নজরুল শেখের ছেলে। তার বিরুদ্ধে জেলা ও বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাই ও হামলাসহ অন্তত ৮টি মামলা রয়েছে।

​ওসি শেখ আমিনুল ইসলাম জানান, মাজহারুল দীর্ঘদিন ধরে এলাকায় ‘হাতুড়ি বাহিনী’ গঠন করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিল। সে বিভিন্ন সময় রাজনৈতিক ছত্রছায়ায় ঘেঁষে এবং সুবিধাভোগী হিসেবে নিজের অপকর্মের দায় থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করত।

​পুলিশ জানায়, গত ২৬ মে সন্ধ্যায় রাজৈর বাজারে সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খানকে হাতুড় বাহিনীর প্রধান মাজাহারুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী গতি রোধ করে চাঁদা দাবি করে, চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে জাহাঙ্গীরের দুই পা, পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে,প্রকাশ্য বাজারের এই নৃশংস হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

​এ ঘটনায় আহত জাহাঙ্গীরের স্ত্রী বাদী হয়ে ৩১ মে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন, রাজৈর থানার (মামলা নং- ৪৩)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুজ্জামান ইতিপূর্বে ৪ আসামিকে গ্রেফতার করেছে, গ্রেফতারকৃত আসামিদের সাথে একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর থেকে প্রধান আসামি মাজহারুল পলাতক ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪-এর সহায়তায় জামালপুর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে মাদারীপুর জেলা জজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com