1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে বিশেষ অভিযানে অটোরিক্সা চোর চক্রের দূই সদস্য গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৪:৫৭|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন,, গৌরনদী পূবালী ব্যাংকের ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন দেবীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন,, একঝাঁক মানবিক মানুষ’— নিভৃত গ্রামে মানবতার আলোকবর্তিকা দালালমুক্ত ও হয়রানিমুক্ত’র আশ্বাসে গৌরনদীতে ভূমি সেবার মেলার উদ্বোধন। 

মাদারীপুরে বিশেষ অভিযানে অটোরিক্সা চোর চক্রের দূই সদস্য গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর দিক নির্দেশনায় সদর থানা এলাকা থেকে দুইজন অটোরিক্সা চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অটোরিক্সা চুরির সাথে জড়িত দুইজন আসামিকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া এলাকার বেলায়েত কবিরাজের ছেলে মোঃ পলাশ কবিরাজ, এবং কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের, মামুদপুর এলাকার মৃত্যু নুরুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা তাদের গ্রামের বসত বাড়িতে না থাকিয়া দেশের বিভিন্ন জেলায় বাসা ভাড়া করে চুরি করে আসছিল।

এই ঘটনার সাথে জড়িত ১ নং আসামি পলাশ কবিরাজ জেলার ডাসার উপজেলার কাজিবাকাই ইউনিয়নের বাসিন্দা হলেও সে মাদারীপুর সহরের স্কেনপট্টি, এলাকার খোকন ডাক্তারের বাড়িতে ভারা থাকেন,এছাড়া উক্ত ঘটনার ২ নং আসামি খায়রুল ইসলাম,পখিরা এলাকার জাহান্দার আলী মিয়ার বাড়ি ভাড়াটিয়া বলে জানা যায়।

এবিষয়ে মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এ্যাড অপস্ জাহাঙ্গীর আলম বলেন, আন্তঃজেলা চোর চক্রের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়া ধীন রয়েছে।

তিনি আরো বলেন,চোর চক্র, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com