1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে পুলিশের ছাদে জমে উঠেছে বিভিন্ন ফলের বাগান"দেখার জন্য ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক। গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুরে পুলিশের ছাদে জমে উঠেছে বিভিন্ন ফলের বাগান”দেখার জন্য ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪১ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন,নিজস্ব প্রতিবেদক মাদারীপুর।পুলিশ সদস্যদের পুষ্টির চাহিদা পূরণে বড় আকারে তিনটি ছাদবাগান করেছেন বাহিনীর সদস্যরা। এরই মধ্যে গাছে ফলন হয়েছে। ছাদ বাগান দেখতে ঘুরতে আসছেন দর্শনার্থীরা। বিষমুক্ত ছাদ বাগানটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। ছয় মাসের মধ্যে গাছে ফলন দেখে দারুণ খুশি জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

ছাদ বাগান ঘুরে দেখা গেছে, থোকা থোকা ঝুলছে লেবু, ডালিম, পেয়ারাসহ নানা রকম ফল। এই দৃশ্য মাদারীপুর পুলিশ লাইনের ভেতরের তিনটি ছাদ বাগানের। ছাদ বাগানে বিনোদন পেতে শিশু-কিশোরসহ নানা বয়সের পর্যটক আসছে প্রতিদিনই। আর বিষমুক্ত এমন ছাদ বাগান মুগ্ধ করে দর্শনার্থীদের।

সুপ্রিয়া ঘোষ নামে এক দর্শনার্থী বলেন, ছাদের উপর এমন মনোমুগ্ধকর বাগান দেখে ভালোই লাগছে। প্রতিটি বাসা-বাড়ির ছাদে এমন ফল ও ফুলের বাগান হলে প্রকৃতি নতুন রূপ পাবে।

সুলতানা আরেফিন নামে আরেক দর্শনার্থী বলেন, মন ভালো করার জন্য ফুল ও ফলের বাগান দুটিই সুন্দর। পুলিশ লাইনের ভেতর ছাদ বাগানের এমন দৃশ্য মনকে টেনে আনছে। তাই তো ছোট বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি।

এবিষয়ে মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বাগানটি পরিচর্যাকারীর প্রধান মোঃ মনিরুজ্জামান ফকির বলেন, খালি জায়গাকে কাজে লাগাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ছাদ বাগানের উদ্যোগ নেওয়া হয়।এতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। অল্প খরচে এমন সুন্দর বাগান করা সম্ভব।

মাদারীপুরের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন,বাগান থেকে সংগ্রহ করা ফল বিতরণ করা হয় বাহিনীর সদস্যদের মাঝে। এতে বাড়ছে কাজের গতিও।

মাল্টা, বারোমাসী আম সহ ফর্মালিন মুক্ত দেশি-বিদেশি অর্ধশত ফলের গাছ রয়েছে পুলিশের ছাগ বাগানে। ইচ্ছা থাকলে প্রতিটি বাসা-বাড়ির ছাদে এমন বাগান করা সম্ভব। এতে একদিকে পুষ্টির চাহিদা মিলবে, অন্যদিকে বিনোদনে যোগ হবে নতুন মাত্রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com