1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:১৫|
সংবাদ শিরোনামঃ
ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির মাসিক সভায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে”নাজমুল হাসানকে বহিষ্কার করা হয়েছে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিটু দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার

মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগান ধারণ করে জুলাই-আগষ্টের উত্তাল সময় পেরিয়ে নবযাত্রায় উৎসবমুখর পরিবেশে মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় মাদারীপুর নতুন শহর সমন্বিত সরকারি অফিস ভবনের এম.এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার (অপস্) বিমল চন্দ্র বর্মন।

এসময় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার মাদারীপুর প্রতিনিধি ইমদাদুল হক মিলন এর সভাপতিত্বে ও রাজৈর উপজেলা প্রতিনিধি সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার বেনজির আহমেদ, জনকণ্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, মৈত্রী মিডিয়ার সভাপতি মাহবুবুর রহমান বাদল, সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান, বাসস ও জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভী, লেখক ও ভ‚মি বিশেষজ্ঞ মো. মজিবর রহমান, প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু, ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেমায়েতে হোসেন খান,বিশিষ্ট পত্রিকা ব্যবসায়ী ওমর আলী শিকদার, একাত্তর টিভির সাংবাদিক আরিফুর রহমান, রূপালী বাংলাদেশের শিবচর উপজেলা প্রতিনিধি বজলুর রহমান, ঢাকা পোষ্টের আকাশ আহমেদ সোহেল সহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক রূপালী বাংলাদেশ স্বল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে। সত্য, ন্যায় ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রেখে এই পত্রিকা আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে। সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com