1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে আল্লাহর দান ধানের আরৎ থেকে পাঁচ লাখ টাকার ধান ও পাট চুরি"চোরের আতঙ্কে ব্যাবসায়ীরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
‌দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, ১১৭ পূজামণ্ডপ ঘিরে বাড়ছে নিরাপত্তা প্রস্তুতি, সংঘর্ষের চিত্র প্রকাশ ঠেকাতে সাংবাদিকদের ওপর হামলা? প্রশ্নের মুখে সংবাদ সংগ্রহের নিরাপত্তা মাদারীপুরে ৩০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, ট্রাকচালককে দিয়ে ব্যাটারি খুলে নেওয়ার অভিযোগ। তেরখাদার মধুপুরে দুই গ্রুপের দ্বন্দ্বের অবসান, পুলিশের হস্তক্ষেপে ফিরল শান্তির বার্তা রৌমারীতে অপরাধ দমনে পুলিশ-জনগণের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান গৌরনদী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান। আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আট শ্রমিককে ঘিরে ইন্দো-বাংলায় চরম অচলাবস্থা, মুখোমুখি মালিক-শ্রমিক-কর্মকর্তা আমতলীতে পুলিশের অভিযানে ১২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ মধুপুরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে ৮ বছরের শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন, মামলা

মাদারীপুরের ডাসারে আল্লাহর দান ধানের আরৎ থেকে পাঁচ লাখ টাকার ধান ও পাট চুরি”চোরের আতঙ্কে ব্যাবসায়ীরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান, প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রিজ এলাকার আল্লার দান এন্টার প্রাইজ এর গুদাম থেকে গত বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে ট্রাক করে ১৬৫ বস্তা ধান ও ৩০ মন পাট চুরির ঘটনা ঘটেছে।

ভূক্তভূগী ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার গোলাম মাওলা খানের ছেলে মোঃ নাসির খান দীর্ঘদিন যাবত ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় ধানের গুদামে আরৎদারী ব্যবসা করে আসছেন।

বৃহস্পতিবার সকালে মালিক নাসির খান আরতে এসে দেখেন আরতের দরজার তালা ভাঙ্গা, এসময় তিনি আরতের ভিতরে প্রবেশ করে দেখেন গুদামের ১৬৫ বস্তা ধান ও ৩০ মন পাঠ চুরি হয়ে গেছে।

এবিষয়ে প্রতিবেশী ইভা বেগম বলেন আমি রাত ২:৩০ মিনিটের সময় দেখতে পাই একটি ট্রাকে ধান লোড করা হচ্ছে, তখন আমি মনে করেছি প্রতিদিনের মতোই আরতের লোকেরাই ধান ট্রাকে লোড করছেন। কিন্তূ সকালে ঘুম থেকে উঠে শুনতে পারি এখানে ১৬৫ বস্তা ধান ও ৩০ মন পাঠ চুরি হয়।

পার্শ্ববর্তী গুদামের মালিক দেলোয়ার হোসেন দিলীপ বলেন এ ধরনের চুরির ঘটনা আমাদের এখানে কখনোই ঘটেনি তবে এটি পরিকল্পিত। আমাদের এখানে হাইওয়ে রোডে টহল পুলিশের গাড়ি যাতায়াত করে তবে যদি এখানে স্থায়ীভাবে টহলের ব্যবস্থা করা হয় তাহলে আমরা নিরাপদে ব্যবসা করতে পারব।

এ বিষয়ে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহ-তেশামুল ইসলাম বলেন, চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, চুরির ঘটনায় অনুসন্ধান চলছে, তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com