1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা আগৈলঝাড়া অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১:১৪|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন, তারেক রহমান। গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন।

মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা আগৈলঝাড়া অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৪৮০ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,আগৈলঝাড়া প্রতিনিধিঃ- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলায় মহিলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় এর সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুলীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী রীগের সাংগঠনিক সম্পাদক পিয়ারা ফারুক বক্তিয়ার,উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত (আজাদ),সাধারন সম্পাদক মো.শহীদ তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার,উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ উপজেলা মহিলা আওয়ামী লীগ নেকতৃবৃন্দরা।

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপিকে পুণরায় বিজয়ী করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com