1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে নির্বাচন সামনে রেখে ব্যানার-বিলবোর্ড উচ্ছেদ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:৫০|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

মতলব উত্তরে নির্বাচন সামনে রেখে ব্যানার-বিলবোর্ড উচ্ছেদ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ব্যানার, ফ্যাস্টুন, তোরণ ও বিলবোর্ড উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার ছেংগারচর পৌরসভার অলিগলিতে এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-এমরান খান। এসময় তাকে সহযোগিতা করেন মতলব উত্তর থানা পুলিশ ও ছেংগারচর পৌরসভার স্বেচ্ছাসেবক দল।

ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় এলাকায় থেকে শুরু হয়ে অভিযান শেষ হয় থানা রোড এলাকায়।

এ সময় মতলব উত্তর উপজেলার প্রধান সড়ক ও উপজেলা পরিষদ সড়কসহ শহরের সকল সড়কের দুপাশে থাকা প্রায় সহস্রাধিক ব্যানার, ফ্যাস্টুন, সাইনবোর্ড, বিলবোর্ড ও তোরণ অপসারণ করা হয়।

জানা যায়, যেকোনো নির্বাচন ও দিবসকে ঘিরে রাজনৈতিক নেতাকর্মী ও এমপি প্রার্থীদের ছবিসহ তাদের নেতাকর্মী কর্তৃক ব্যানার, ফ্যাস্টুন, বিলবোর্ড, সাইনবোর্ড সাটানো হয়। যা থাকে বছরব্যাপী। পরে এগুলো সরানোর উদ্যোগ নেয় না কেও।

এতে নষ্ট হয় শহরের সৌন্দর্য্যে। আচরণবিধি লঙ্ঘণ হওয়ায় জাতীয় নির্বাচনকে ঘিরে এসব অপসারনের নির্দেশ দেন কমিশন। এরই অংশ হিসেবে একযোগে এই অভিযান চালানো হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-এমরান খান জানান, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের নির্দেশনা মোতাবেক জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা -২০০৮ অনুসারে নিজ নিজ খরচে ফেস্টুন, বিলবোর্ড অপসারণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। এরপরও না সরানোর কারণে এসব ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের কাজ শুরু করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশে মতলব উত্তরের প্রায় সহস্রাধিক ব্যানার-ফ্যাস্টুন, সাইনবোর্ড, বিলবোর্ড ও তোরণ অপসারণ করা হয়েছে। এছাড়া উপজেলার সবকয়টি ইউনিয়নেও চলবে এ অভিযান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com