1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে দুইটি গরুসহ চোর চক্রের ২ সদস্য আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:১৬|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ,, কালকিনিতে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধু ধর্ষনের চেষ্টার অভিযোগ। গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত নড়াগাতীতে কবরস্থানে মাটি ভরাট শুরু, মানবিক কর্মযজ্ঞে প্রসংশায় ভাসছে মুলশ্রী যুবসমাজ পঞ্চগড়ে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন পানিপাড়ায় দেশের প্রথম ও একমাত্র ‘ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মতলব উত্তরে দুইটি গরুসহ চোর চক্রের ২ সদস্য আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৫৬৯ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ- মতলব উত্তর উপজেলায় আন্তঃজেলার গরু চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। ওই চক্রের কাছ থেকে দুইটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের নুর আলম ওরফে নুর মোহাম্মদের গোয়াল ঘর থেকে চোরাই দুইটি গরু উদ্ধার করা হয়। এ সময় চোর নুর মোহাম্মদ ও সোহেলকে আটক করা হয়। আটককৃত নুর আলম ওরফে নুর মোহাম্মদ ঘনিয়ারপাড় গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে ও মো. সোহেল বড় মরাদোন গ্রামের নুর হোসেনের ছেলে।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত চন্দ্র এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় বড় মরাদোন দক্ষিন পাড়ার তালেবর সরকারের ছেলে আবুল কালাম বাদী হয়ে আটককৃত দুই জনের বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ জানায়, সোমবার বিকেলে ঘনিয়ারপাড় এলাকা থেকে ফোন পেয়ে ঘনিয়ারপাড় গ্রামের নুর আলম ওরফে নুর মোহাম্মদের গোয়াল ঘর থেকে চোরাই দুইটি গরু দেখতে পেয়ে গরুর মালিক আবুল কালাম সরকার ও সাগর মাস্টার গরু সনাক্ত করে। গরু উদ্ধার করে গরুর মালিকদের জিম্মায় দেয়া হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন বলেন, উপজেলার বিভিন্ন গ্রামের গরু চুরির ঘটনা সংগঠিত হওয়ার খবর পেয়ে এ চক্রটি সনাক্ত করার জন্য কাজ করা হচ্ছে। এই চক্রটি গরু কেনা-বেচা এবং কসাই কাজে জড়িত। রাতের আঁধারে চক্রটি গরু চুরি করতো এবং দিনে তারা বাজারে জবাই করে মাংস বিক্রি করত। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com