1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলবের ৭১ পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান এসি মিজানের - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:২০|
সংবাদ শিরোনামঃ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী,, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি, -এর নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছেন”এমপি খোকন তালুকদার রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের প্রতিশোধে ভাইকে হত্যা; আদালতে বোনের স্বীকারোক্তি,, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটের মাঠে তরুণ সমাজসেবক বাহারুল চৌধুরী গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

মতলবের ৭১ পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান এসি মিজানের

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৫৪৫ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,চাঁদপুর জেলাস্টাফ রিপোর্টারঃ-রঙিন আলোর উৎসব যেন গোটা মন্ডপ জুড়ে। সড়কের দু’পাশ সেজেছে আলোর মিছিলে। প্রতিটি মন্ডপের প্রবেশ পথে নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় তোরণ। মন্ডপ থেকে ভেসে আসছে ঢাকের বাদ্য, ধুপের ধোঁয়া, শঙ্খ আর উলুধ্বনি। চারদিকে ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজ। মতলব উত্তর ও মতলব দক্ষিনের প্রতিটি পূজা মণ্ডপের একই চিত্র। সঙ্গে নাচ-গান-আরতি আর দেবী বন্দনা। হিন্দু সম্প্রদায়ের বৃহৎ এ উৎসবে মেতে উঠেছে হিন্দু ধর্মাবলম্বী শিশু, কিশোরসহ সব বয়সী মানুষ।

হিন্দু সম্প্রদায়ের শারদীয় এ দূর্গা উৎসবে যোগ দে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) আসন থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (এসি মিজান)।

সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসবকে আরও প্রাণবন্ত করতে তিনি প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করে ব্যক্তিগত তহবিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আর্থিক অনুদান তুলে দেন আয়োজক কর্তৃপক্ষের হাতে। এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ৭১টি মন্ডপের মধ্যে বাকী ৭টি পুজা মন্ডপের নেতারা তাঁর নিজ বাড়ি সানকিভাঙ্গা গ্রাম থেকে অনুদানের অর্থ গ্রহন করেন বুধবার।

জানা গেছে, দুই উপজেলার ৭১টি মণ্ডপে উদযাপন করা হয় শারদীয় দূর্গা উৎসব। এ বছর আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

মিজানুর রহমান এসি মিজান বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনার নির্দেশে আমি প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করে তাদের উৎসবকে আরও প্রাণবন্ত করতে আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্ডপে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছি।

এসময় মতলব উত্তর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস’সহ ৭টি মন্ডপের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com