1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চাকরির প্রলোভনে ফিশিং লিংক, ৬ লাখ টাকা আত্মসাৎ দারাজের নাম ব্যবহার করে সাইবার প্রতারণা, মূলহোতা রিয়াজুল গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন খান গ্রেপ্তার বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলার ছন্দে বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি  গৌরনদীতে মামলার জেরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, আহত ২ দেবীগঞ্জে জলপাই গাছের ডাল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৮ নড়াইলের কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি গঠন নড়াগাতীর কলাবাড়িয়ার দেশীয় অস্ত্রসহ নড়াইল কোর্ট চত্বর থেকে আটক – ১১

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর চৌকস সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০৩০০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চারঘাট বিকল্প বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন গোপালপুর ক্লাবের মোড় নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে জঙ্গলের মধ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর টহল দল দেখতে পায় যে, দুইজন ব্যক্তি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে হয়ে বাংলাদেশের ভিতর প্রবেশ করেছে। তৎক্ষনাৎ তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে তাদের নিকট থাকা বস্তাটি ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ১০০ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম করতে হয়। জব্দকৃত মাদকদব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com